চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবিতে জরুরি সভা ডেকেছেন ফারুক আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পরই পরিচালনা পর্ষদের সভা ডাকলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ৷ আগামী বৃহস্পতিবার বসবে সভা। বিসিবি পরিচালক আকরাম খান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়েই হতে পারে জরুরি সভাটি। গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সবশেষ সভাটি হয়েছিল। সেই সভাতেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় প্রথমে পরিচালক ও পরে সবার ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তার আগে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতি পটভূমি রাতারাতি বদলে যায়। দেশ ছাড়েন সে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ আরও বেশ কয়েকজন পরিচালক।

বিসিবিতে তাদের পদ বাতিল হবে টানা তিনটি সভায় অনুপস্থিত থাকলে। ২১ আগস্টের সভায় অধিকাংশই ছিলেন অনুপস্থিত। সরকারের পতনের আত্মগোপনে রয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিকসহ অনেক বোর্ড পরিচালক।

সেপ্টেম্বরে আরেকটা সভা ডাকতে পারে বিসিবি। তারপরই সংস্কার কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবে বোর্ড। পরিচালনা পর্ষদে দেখা যেতে পারে অনেক নতুন মুখ। বিসিবির একটি সূত্র জানিয়েছে এবার নিজেদের কার্যালয়েই হবে বোর্ড সভা।

Jui  Banner Campaign
ট্যাগ: ফারুক আহমেদবিসিবি সভাবৃহস্পতিবারবোর্ড সভামিরপুরলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT