শিক্ষা

বিসিএস শিক্ষকরা কর্মবিরতিতে

বই ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার মতো ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইয়ের প্রতীক ও মার্কিন পতাকার মতো ডিজাইন সহ একটি কালো-সাদা চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয়করণ করা শিক্ষকদের নন-ক্যাডার করার দাবিতে সারাদেশে বিসিএস শিক্ষকদের ধর্মঘট চলছে। ‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন বিসিএস শিক্ষকরা। সোমবার এই র্কমবরিতি শেষ হবে।

জাতীয়করণ করা শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হলে শিক্ষা ক্ষেত্রে অরাজক পরিস্থিতির তৈরি হবে বলে গত ৬ নভেম্বর সংবাদ সম্মেলন করেন ক্যাডারভুক্ত শিক্ষকরা। তাদের আশঙ্কা, এতে ক্ষতিগ্রস্ত হবে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা বলেন, তাদের দাবি অগ্রাহ্য করে ক্যাডারভুক্ত করা হলে নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে।

সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতির কারণে রোববার ও সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সম্প্রতি উপজেলা পর্যায়ের প্রায় ৩শ’ কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

বিষয়:বিসিএস বিসিএস শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…