৩৫ তম বিসিএসের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স বিষয়ের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এর বাইরেও ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলোতে প্রার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হবে। তবে অন্য সব বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে।
গত ২৬ জুলাই ৩৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি জানিয়েছিল, প্রার্থীদের কাছে ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। ওই বিজ্ঞপ্তি সংশোধন করে কয়েকটি বিষয়ে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিল কমিশন।






