চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএলে সাউথ জোনের টানা দ্বিতীয় শিরোপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা দ্বিতীয়বারের মতো বিসিএলের শিরোপা ঘরে তুলল সাউথ জোন। ষষ্ঠ ও শেষ রাউন্ডে নর্থ জোনের বিপক্ষে তারা ম্যাচ জিতেছে ৯ উইকেটে। সাত আসরে এটি তাদের চতুর্থ শিরোপা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ৫ উইকেটে ১৮৬ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করে নর্থ। শুরুতেই উইকেটকিপার-ব্যাটসম্যান ধীমান ঘোষকে ফেরান আব্দুর রাজ্জাক। পরে তুল নেন সানজামুল ইসলাম, সাকলাইন সজীব ও ইবাদত হোসেনের উইকেটও।

১৫ রান নিয়ে দিন শুরু করা জিয়া অপরাজিত থাকেন ৭৭ রানে। চোটের জন্য ব্যাটিংয়ে নামেননি অধিনায়ক জহুরুল ইসলাম।

প্রথম ইনিংসে নর্থ জোনের ২৯৩ রানের জবাবে সাউথ জোন করে ৫৪১ রান। দ্বিতীয় ইনিংসে নর্থ ২৯০ রান করলে ৩৩ রানের টার্গেট দাঁড়ায় সাউথের সামনে। সেই রান এক উইকেট হারিয়ে তুলে নেয় চ্যাম্পিয়নরা।

ছয় ম্যাচে ৩১.৮৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল সাউথ জোন। ২৯.১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ ইস্ট জোন। ২৩.৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় সেন্ট্রাল জোন এবং ১৮.৬১ পয়েন্ট নিয়ে নর্থ চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল।

দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা আবদুর রাজ্জাক। প্রথম ইনিংসে ৬৯ রানে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৫ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। ক্যারিয়ারে ৩৮তমবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন জাতীয় দলের বাইরে থাকা এ তারকা স্পিনার। আর দশমবারের মতো ম্যাচে পেলেন ১০ উইকেট।

Reneta

৩৩ রানের ছোট লক্ষ্য ৭.১ ওভারে পেরিয়ে যায় সাউথ জোন। ২০ বলে দুই ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন এনামুল হক। ৭ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শাহরিয়ার নাফীস। ফজলে মাহমুদ দুই চারে অপরাজিত থাকেন ৮ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএললিড স্পোর্টসসাউথ জোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT