বাংলাদেশ ক্রিকেট লিগ, বিসিএলে নর্থ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৩ উইকেটে ১শ’ ২০ রান। ওদিকে, ইস্ট জোনের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছেন রুবেল হোসেন।
সিলেটে প্রথম ইনিংসে সাউথ জোনের ৪শ’ ৩ রানের জবাবে ইয়াসির আলী ৪২ এবং আবুল হাসান ৪৮ রান করলেও দুই পেসার রুবেল এবং মোস্তাফিজের দাপুটে বোলিংয়ে ইস্ট জোনের ব্যাটিং লাইনআপে ধস নামে।
১শ’ ৪৪ রানে অলআউট হয় অলক কাপালির ইস্ট জোন। মোস্তাফিজ দুই উইকেট নেন। ফলোঅনে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইস্ট জোন। ৫ উইকেটে ৭৪ রান তুলে দিন শেষ করেছে ইস্ট জোন।








