চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএলেও মুরাদের সর্বোচ্চ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুরাদ ৯ম বাংলাদেশ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম শ্রেণির ক্রিকেটে সাফল্যের ধারবাহিকতায় আরও একবার নিজেকে মেলে ধরলেন হাসান মুরাদ। কক্সবাজারের এ বাঁহাতি স্পিনার এনসিএলের পর বিসিএলেও হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি।

১২ ম্যাচের ক্যারিয়ারে ‍মুরাদের নামের পাশে উইকেট ৬৪টি। ২০ বছরের এ তরুণ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার। অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন বাঁহাতি স্পিনে রাজ্জাক-সাকিবদের উত্তরসূরি হওয়ার পথে।

গত বছরের মার্চে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে প্রথম শ্রেণিতে অভিষেক ঘটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী যুবা মুরাদের। দুই ম্যাচ পর করোনার কারণে স্থগিত হওয়া আসরেও নেন সর্বোচ্চ উইকেট।

এ বছরের অক্টোবরে নতুন করে শুরু হওয়া জাতীয় লিগের ৬ ম্যাচে ১১ ইনিংসে ৩৩ উইকেট নেন চট্টগ্রাম বিভাগের এ স্পিনার। একই দলের অফস্পিনার নাঈম হাসানকে (৩২) পেছনে ফেলে হন সর্বোচ্চ শিকারি।

ডিসেম্বরে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শেষ হয়েছে বৃহস্পতিবার। বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাসান মুরাদের ওয়ালটন মধ্যাঞ্চল। আসরে চার ম্যাচের সাত ইনিংসে মুরাদ নেন ২২ উইকেট। ইনিংসে দু’বার পান ৫ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট পেয়েছেন দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

আসরে সর্বোচ রান করেছেন মোহাম্মদ মিঠুন। চার ম্যাচের সাত ইনিংসে দুই সেঞ্চুরিতে করেছেন ৪৬৮ রান। মিরপুরে ফাইনালে খেলেন ২০৬ রানের ইনিংস। একই দলের শুভাগত হোম ছয় ইনিংসে তিন সেঞ্চুরিতে করেছেন ৪০০ রান। ফাইনালে জোড়া সেঞ্চুরি করেছেন এ অলরাউন্ডার। মিঠুন হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

ট্যাগ: এনসিএলবিসিএলমিঠুনমুরাদলিড স্পোর্টসশুভাগত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডা. মুরাদের বিরুদ্ধে এবার স্ত্রীর জিডি

পরবর্তী

পিছিয়ে পড়া জনগোষ্ঠী নই, আমাদের পিছিয়ে দেয়া হয়েছে

পরবর্তী
বাংলাদেশের একজন নারী সাংবাদিক, পেছনে সবুজ গাছের পাতা, চ্যানেল আই লোগোসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়া জনগোষ্ঠী নই, আমাদের পিছিয়ে দেয়া হয়েছে

মতিয়া চৌধুরী বাসে বসে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী এলাকা থেকে পাবলিক বাসে ঢাকার উদ্দেশে মতিয়া চৌধুরী

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT