চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্রামের দিনে উইকেট দেখতে মিরপুরে কিউই দলের একাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরের উইকেট নিয়ে বেশ ধন্দেয় পড়েছে নিউজিল্যান্ড। বুধবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৬০ রানে অলআউট হওয়ার পর চিন্তা বেড়ে গেছে আরও। উইকেটের রহস্য বুঝতে বৃহস্পতিবার বিকেলে শের-ই-বাংলা স্টেডিয়ামে হঠাৎ হাজির পর্যবেক্ষকসহ কিউই ক্রিকেটের পাঁচ সদস্য।

খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখে গেছে দ্বিতীয় টি-টুয়েন্টির ২২ গজ। অনেকটা দূর থেকে তাদের কাজে সহযোগিতা করতে দেখা গেল প্রধান কিউরেটর গামিনী ডি সিলভাকেও। মিনিট পাঁচেক পরই টিম হোটেলের পথে রওনা হয় সকলে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড দুদলেরই ছুটির দিন আজ। খেলোয়াড়দের বিশ্রাম দিতে রাখা হয়নি অনুশীলন সেশন।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি শুক্রবার। খেলা শুরু বিকাল চারটায়। এই সময়ে সারফেস কেমন থাকে সেটি বুঝতেই হয়ত কিউদের ম্যাচের আগেরদিন বিকেলে মিরপুরে আসা!

প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের জয়ের পরও উইকেট নিয়ে আলোচনা থেমে নেই। অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপের উইকেট যে হবে এর বিপরীত। এখানে যেমন বোলাররা দাপট দেখাচ্ছে, বৈশ্বিক আসরে দাপট দেখাতে পারে ব্যাটসম্যানরা। তাতে আদর্শ প্রস্তুতি হচ্ছে না সাকিব-মুশফিকদের।

অস্ট্রেলিয়া সিরিজেও উইকেট ছিল বোলারদের পক্ষে। যেখানে রান পেতে সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের।

Reneta

নিউজিল্যান্ড সিরিজে দেখা যাচ্ছে আরও ভয়াবহ চিত্র। বুধবার প্রথম ম্যাচে ৬১ রান তাড়ায় বাংলাদেশকে ব্যাট করতে হয়েছে ১৫ ওভার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে যে কথা বলেছেন, তাতে বর্ষা মৌসুমে মিরপুরে রানের উইকেট আশা করাটা কঠিন।

‘আমরা সবসময় চাই (ভালো উইকেট), কিন্তু বুঝতে হবে আমাদের উইকেটটা কেন আমরা ভালো করতে পারছি না। কারণ, বাংলাদেশে দেখবেন যখন জানুয়ারি–ফেব্রুয়ারিতে খেলি, মার্চে তখন কিন্তু অনেক ফ্ল্যাট থাকে। এখন থাকছে না দুটো কারণে, একটি হল কন্ডিশন, বৃষ্টি হচ্ছে সারাদিন। উইকেটটা আমরা ঢেকে রাখি, তার উপর আবার অতিরিক্ত খেলা হচ্ছে। কারণ ওদেরই চাহিদা এটা, আমরা চেয়েছিলাম দুটো ভেন্যুতে যাতে খেলি। ওরাই (নিউজিল্যান্ড) বলেছে একটা ভেন্যুতে খেলবে। ১০ দিনে পাঁচটা ম্যাচ এক উইকেটে খেললে বেশি ভালো উইকেট আশা করাটা আমাদের জন্য কঠিন। আরেকটা কথা উইকেট কিন্তু দুই দলের জন্য একই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT