চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ শনিবার পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিট যৌথভাবে দিবসটি পালন করেছে।

Banglabid

মানববন্ধন, উন্মুক্ত সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-কর্মকতা-কর্মচারিদের অংশগ্রহণে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট মনোবিজ্ঞানী ও চিকিৎসা মনোবিজ্ঞানীরা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যের উপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টায় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়।

Reneta

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

এছাড়াও দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো বিভিন্ন কর্মশালা। এতে বৈবাহিক দ্বন্দ্ব, রাগ নিয়ন্ত্রণ, কিশোর কিশোরীদের আবেগজনিত সমস্যা এবং ভালবাসার সম্পর্কে দ্বন্দ্বের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কলেজ ও বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আরও আয়োজন করা হয় সারাদেশ ব্যাপী রচনা প্রতিযোগিতার।

এছাড়াও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আগামী ২৭ অক্টোবর সারাদিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী  মো. নাসিম।

মানসিক স্বাস্থ্য বিষয়ে ধারণা ও সচেতনতা কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় সার্বিক সেবার মান ও পরিমাণ নিতান্ত অপ্রতুল। দেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মরত জনশক্তি প্রতি ১ লাখে মাত্র ০.৪৯ জন। আর এ বিষয়ে বরাদ্দ বাজেট প্রয়োজনের তুলনায় কমে মোট স্বাস্থ্য বাজেটের শতকরা ০.০৫ ভাগে এসে ঠেকেছে।

অথচ আঠারো বছরের নিচের শিশু-কিশোরদের শতকরা ১৮.৪ জন এবং আঠারো বছরের উর্দ্ধে প্রাপ্তবয়স্ক জনগণের শতকরা ১৬ জন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানসিক স্বাস্থ্য দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিরগিজস্তানে বাংলাদেশ ফুটবল দল

পরবর্তী

গুলশান-বারিধারায় বিজিবি মোতায়েন

পরবর্তী

গুলশান-বারিধারায় বিজিবি মোতায়েন

ইউরো নিশ্চিত করলো ইতালি, জয় পেয়েছে নেদারল্যান্ডসও

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT