চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে আসার হুমকি দিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ৩১, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতি সংস্থাটি তাদের আচরণ পরিবর্তন না করলে অচিরেই সেখান থেকে তার দেশ সরে আসবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, সংস্থাটিতে আমেরিকাকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সংস্থাটি যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে আমরা সেখান থেকে সরে আসবো।’

বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সমস্যা দূর করার লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে কার্যক্রম শুরু করে জেনেভাভিত্তিক বিশ্ব বাণিজ্য সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৬৪টি।

নীতিমালা অনুযায়ী, সংস্থাটির সকল সদস্য রাষ্ট্র একে অপরকে সমান সুযোগ সুবিধা প্রদান করবে। কিন্তু বিশ্বের বৃহৎ অর্থনৈতিক জোট ডব্লিউটিও’র প্রতি ট্রাম্পের অসন্তোষ বেশ আগে থেকেই। গেল বছরও এই সংস্থা থেকে যুক্তরাষ্ট্র কোনো সুবিধা পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তার দাবি মার্কিন সরকারের প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থা অসৌজন্যমূলক ব্যবহার করছে।

এমনকি ডব্লিউটিও-তে কোন মামলা করলে সেখানেও সংস্থাটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে রায় দেয় বলে অভিযোগ তার। যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বেশ কিছু বিশ্লেষণ থেকে দেখা গেছে, ডব্লিউটিও’তে দায়ের করা ৯০ ভাগ মামলাতেই জিতেছে যুক্তরাষ্ট্র। এরপরেও কিছুদিন আগে ডব্লিউটিও’র নতুন বিচারকের নির্বাচন স্থগিত করেছে ওয়াশিংটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পবিশ্ব বাণিজ্য সংস্থাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নেতাদের অবদান ভুললে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

ফ্র‍্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় নতুনদের সুযোগ বাড়ছে: ল্যাথাম

এপ্রিল ১৬, ২০২৬

পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

এপ্রিল ১৬, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারাচ্ছেন লাখো মানুষ, মুসলিমরা কি টার্গেট?

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT