বৃক্ষনিধন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বনভূমির পরিমাণ কমে ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। তাই বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উপলক্ষে হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিন দিনের আয়োজনে উদ্যানের বিভিন্ন স্থানে দেশীয় প্রায় ৫০ প্রজাতির পাঁচ শতাধিক গাছ লাগানো হয়। বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে কর্মসূচি পরিচালনা করে ওয়াইল্ডলাইফ কনজারভেশন টিম অফ বাংলাদেশ।
অংশগ্রহণকারীদের প্রত্যাশা, বৃক্ষরোপণের এ উদ্যোগে একদিকে যেমন বনে উদ্ভিদের সংখ্যা ও বৈচিত্র্য বৃদ্ধি পাবে, অন্যদিকে এসব উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণীগুলোর জন্য আবাসস্থল ও খাদ্যের চাহিদা পূরণ হবে।
প্রাকৃতিক বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় সারাদেশে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







