চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ: অর্থমন্ত্রী

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
২:১৬ অপরাহ্ণ ১০, মে ২০১৭
পরিবেশ
A A

বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে ক্ষতিগ্রস্ত হলেও এটি মোকাবেলায় বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে জানান তিনি।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে তিন দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সবার জন্য তথ্য, জীবন বাঁচাতে গণমাধ্যম’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো ঢাকায় শুরু হয়েছে ‘এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের’ (এবিইউ) এই তৃতীয় সম্মেলন। বাংলাদেশ টেলিভিশন ও বেতার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

Banglabid

মুহিত বলেন, বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আশার কথা এ ক্ষতি মোকাবেলা করতে বিশ্বের যেকোনো দেশের তুলনায় এগিয়ে রয়েছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠার জন্য বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো বিশ্বের যেকোনো তুলনা সবচেয়ে চমকপ্রদ।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই ঘুর্ণিঝড়ে বাংলাদেশশে ব্যাপক ক্ষতিসাধিত হয়ে। তখন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মজিব কিল্লা নির্মাণের মাধ্যমে তা মোকাবিলা করেছিল।

সম্মেলনে জলবায়ু মেকাবেলায় সরকারের নানা প্রকল্প ও অর্জন তুলে ধরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মেলন দেশের গণমাধ্যমের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের ধন্যবাদ।

Reneta

অনুষ্ঠানের পর তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশ এই মূহূর্তে তিনটি যুদ্ধ করে যাচ্ছে। এক- জঙ্গিবাদ দমন, দুই- টেকসই উন্নয়ন নিশ্চিত করা, তিন- জলবায়ুর প্রভাব মোকাবেলা করা। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে।

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যম কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে করণীয় ঠিক করতে বিশ্বের ১৭টি দেশের ৩০০ গণমাধ্যম কর্মী, ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। তিনদিনের এ সম্মেলন চলবে ১২ মে পর্যন্ত।সম্মেলনের তৃতীয় দিন সদরঘাট থেকে নদী ভ্রমণে বের হবেন বিদেশি অতিথিরা।

সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত অর্ধশতাধিক পরিবেশবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ, সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে দেশীয় অংশগ্রহণকারীদের সমন্বয়ে অধিবেশন হবে। অধিবেশন শেষে ঢাকা ঘোষণা প্রণয়ন করে তা মেক্সিকোর কানকুনে আসন্ন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য পাঠানো হবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব গোমলাম মতুর্জার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবিইউয়ের সেক্রেটারি জেনারেল জাভেদ মুত্তাগী, তথ্যসচিব গোলাম মরতুজা আহমদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT