উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য। গাজা, পশ্চিমতীর, সিরিয়া, ইয়েমেন, ইরান, ইরাক- সব জায়গায়ই উত্তেজনার আগুন জ্বলছে। এর মধ্যে শনিবার (২৬ অক্টোবর) ভোরে প্রতিশোধ নিতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। তবে ইরানও কঠোর বার্তা দিয়েছে। তারা বলেছে, উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত তারা। ফলে উত্তেজনার পারদ ক্রমশ উপরে উঠছে।






