চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমায় ডিএমপির নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্ব ইজতেমায় উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাড়ি পার্কিং ও ডাইভারশন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। 

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত ধর্মপ্রাণ নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছে ।

নির্দেশনায় বলা হয়েছে, রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ থেকে প্রগতি সরণী পর্যন্ত রাস্তা ও রাস্তার পার্শ্বে কোন যানবাহন পার্কিং করা যাবে না।

ইজতেমায় আগত মুসল্লীদের যানবাহনসমূহ  বিভাগ অনুযায়ী যথাযথভাবে পার্কিং করতে বলেছে ডিএমপি।

চট্রগাম বিভাগ পার্কিং গাউসুল আজম এভিনিউ (১৩ নং সেক্টর রোডের পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত হয়ে গরীবে নেওয়াজ রোড) । ঢাকা বিভাগ পার্কিং সোনারগাঁও জনপথ চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত। সিলেট বিভাগ পার্কিং উত্তরার ১৫ নং সেক্টর খালপাড় থেকে দিয়াবাড়ি গোলচত্ত্বর পর্যন্ত। খুলনা বিভাগ পার্কিং উত্তরার ১৭ ও ১৮ নং সেক্টরের খালি জায়গা (প্রধান সড়কসহ)। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং প্রত্যাশা হাউজিং। বরিশাল বিভাগ পার্কিং ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন । ঢাকা মহানগর পার্কিং উত্তরার শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা ।

ডিএমপি জানিয়েছে নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লীবাহী যানবাহন পার্কিং এর সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবে এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবে, যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায় ।

Reneta

ডাইভারশন সংক্রান্ত তথ্যাদি
আগামি ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি আখেরী  মোনাজাতের দিন ভোর চারটা থেকে মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন গ্যাপ, প্রগতি সরণী, কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২, ধউর ব্রিজ, বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮নং সেক্টরের প্রবেশ মুখে ডাইভারশন চলবে।

যে পথে ডাইভারশন চলাকালীন সময়ে যাতায়ত
ডিএমপি জানিয়েছে আশুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে যান চলাচল করবে। মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল প্রাকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণী-গাবতলী দিয়ে চলাচল করবে ।

কাকলী, মিরপুর হতে উত্তরার বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসমূহকে হোটেল রেডিসন গ্যাপে ডাইভারশন করা হবে। কাকলী, মিরপুর হতে উত্তরার প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশাকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন করা হবে। প্রগতি সরণী থেকে আব্দুল্লাহপুরের যানবাহনগুলো কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন করা হবে। এসব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছে ডিএমপি।

আখেরী মোনাজাতে যেসব যান বিমান বন্দর সড়ক ব্যবহার করবে
আখেরী মোনাজাতের দিন বিমান অপারেশনস ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও এ্যাম্বুলেন্স বিমান বন্দর সড়ক ব্যবহার করে চলাচল করতে পারবে।

বিমানের অপারেশনস ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও এ্যাম্বুলেন্স ব্যতিত সকল প্রকার যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণী হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি ।

আখেরী মোনাজাতের দিন ভোর চারটায় বিদেশগামী বা বিদেশ ফেরৎ যাত্রীদের নিকুঞ্জ-১ থেকে বিমানবন্দরে আনা-নেয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় ০২টি মিনিবাস ও ০২টি মাইক্রোবাস ফ্রি পরিবহন সেবার জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে মোতায়েন থাকবে।

বিশ্ব ইজতেমার ১ম পর্ব আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২য় পর্ব আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT