চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তাই টঙ্গী এলাকায় নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা।

প্রথম পর্বের মতোই সূর্য ওঠার আগেই আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে আসছেন মুসল্লিরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। ভোর থেকেই ঢাকা-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাই পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা মুসল্লিদের।

ফজরের নামাজের পর থেকে মাঠে চলছে সমাপনী বয়ান। যোহরের নামাজের আগে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠে হবে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। নিজের কৃতকর্মের জন্য দু’হাত তুলে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাতের অপেক্ষায় মুসল্লিরা।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর নিজাম উদ্দিন মারকাসের সূরা সদস্য মওলানা মোহাম্মদ জামসেদ। আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের মতো এবারও আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখেরি মোনাজাতবিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT