বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। টঙ্গী এলাকায় নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা।
প্রথম পর্বের মতোই সূর্য ওঠার আগেই আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে আসছেন মুসল্লিরা।
বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে।
ভোর থেকেই মহাখালী-টঙ্গী রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। তাই পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানের চেষ্টা মুসল্লিদের।
ফজরের নামাজের পর থেকে মাঠে চলছে সমাপনি বয়ান। যোহরের নামাজের আগে এই মাঠে হবে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত।
মোনাজাতে অংশ নেয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্বের মতো এবারও আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।









