বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। লাখ লাখ মুসল্লির অংশগ্রহনে ইজতেমা মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাতের দিল্লী মারকাসের সূরা সদস্য মওলানা মোহাম্মদ সাদ। মোনাজাতে দু’হাত তুলে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইচ্ছেন মুসল্লিরা।
এর আগে সূর্য ওঠার আগেই দলে দলে আসতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। ভোর থেকেই মহাখালি-টঙ্গী-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। নিরাপত্তায় মোতায়েন রয়েছে প্রায় দ্বিগুন আইন শৃংখলা বাহিনীর সদস্য।
মোনাজাতে অংশ নেয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে এবং বিআরটিসি।







