চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিন বেড়েই চলেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিন বেড়েই চলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই উষ্ণ দিনের সংখ্যা বাড়ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮০-র দশকের পর থেকে প্রতি দশকে দৈনিক তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। পূর্বে হয়নি এমন নতুন স্থানেও তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতি জনমানবের স্বাস্থ্য এবং বেঁচে থাকার ওপর অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বয়ে আনছে বলছে বিবিসি।

আরও বলা হয়, ১৯৮০ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে অন্তত ১৪ দিন ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। তবে তার পরের দশ বছরে এমন দিনের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে ২৬ হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিবর্তন ইন্সটিটিউটের সহযোগি পরিচালক ফ্রেড্রিক অটো বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য তাপমাত্রা বৃদ্ধির এই হার শতভাগে চলে যেতে পারে।

তিনি বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো হ্রাস না করলে আরও অনেক জায়গায় ঘন ঘন এমন তীব্র তাপমাত্রার বাড়বে। অতএব এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Reneta

বিবিসি বলছে, সাধারণত মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় এলাকায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রার সৃষ্টি হয়। তবে সম্প্রতি ইতালিতে ৪৮ দশমিক ৮ এবং কানাডায় ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।এটিকে উদ্বেগজনক বলছেন পরিবেশ বিজ্ঞানীরা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের জলবায়ু গবেষক ড. সিহান লি বলেন, যতো দ্রুত জীবাশ্ম জ্বালানি হ্রাস করা যাবে ততোই আমাদের পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে।

ক্রমাগত পরিবেশ দূষণ চললে এবং এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে মানুষের জন্য এই বিশ্ব দুর্বিষহ হয়ে উঠবে বলছেন বিজ্ঞানীরা। তাই আগামীতে অনুষ্ঠেয় জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলনে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT