চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ছাড়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ০২, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বে করোনাভাইরাসে মোট মৃত্যু ৩২ লাখ ছাড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে মোট আক্রান্ত ছাড়িয়েছে ১৫ কোটি ২৮ লাখ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৮৮২ জন এবং নতুন করে ৭ লাখ ৯৫ হাজার ৮১৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৬ হাজার ৪৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৮ লাখ ০৪ হাজার ৩৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭ লাখ ৪৩ হাজার ৫৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৫২৩ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ছয় হাজার ৫৬৫ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৪২ হাজার ৩৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৪ হাজার ৭০৬ জন।

Reneta

আক্রান্তের দিক থেকে তুরস্ক রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৮ লাখ ৪৯ হাজার ৪০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪০ হাজার ৫০৪ জন।

অন্যদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে নতুন হামলা ঠেকাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের অনুরোধ

আগস্ট ৩, ২০২৬

প্রেসিডেন্ট’স কাপ: বাংলাদেশের আতিথেয়তা-মুগ্ধ বিদেশি আর্চাররা

আগস্ট ৩, ২০২৬

এক ফ্রেমে আফজাল-মিমি!

আগস্ট ৩, ২০২৬

ঢাকায় আসছেন মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT