আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি ম্যান্ডেলা, নবম স্থানে ড. ইউনূস

বিশ্বের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি ম্যান্ডেলা, নবম স্থানে ড. ইউনূস

বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম-ডব্লিউইএফ। সংস্থাটির গ্লোবাল শেপারস অ্যানুয়াল সার্ভে ২০১৫-এর তালিকা অনুযায়ী শ্রদ্ধেয় ব্যক্তিদের শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। এই তালিকার নবম স্থানে রয়েছেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।

নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০ দশমিক এক ভাগ আর ড. ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ। 

বিশ্বের ১২৫টি দেশের ২৮৫ টি শহরের প্রায় ১ হাজার ৮৪ জন জরিপে অংশ নেন। ভারতের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী রয়েছেন চতুর্থ স্থানে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ষষ্ঠ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দশম স্থানে রয়েছেন। 

বিষয়:ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস নেলসন ম্যান্ডেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…