চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে বড় জোড়া-ইঞ্জিন উড়োজাহাজের প্রথম সফল ফ্লাইট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
বোয়িং-সবচেয়ে বড় উড়োজাহাজ-সফল ফ্লাইট

দুই ইঞ্জিন বিশিষ্ট বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে নির্মাতা কোম্পানি বোয়িং। উড়োজাহাজটির মডেলের নাম রাখা হয়েছে ৭৭৭এক্স।

৭৩৭ ম্যাক্স মডেলের পরপর দু’টো প্লেন বিধ্বস্ত হয়ে মোট ৩৪৬ জন নিহত হওয়ার পর বোয়িংয়ের ভাবমূর্তিতে যে দাগ পড়েছে তা হালকা করার একটি প্রচেষ্টা এই নতুন উড়োজাহাজটির পরীক্ষা।

যুক্তরাষ্ট্রের সিয়াটলের কাছে অবস্থিত একটি স্থানীয় বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার উড্ডয়ন করে উড়োজাহাজটি। ফ্লাইটটি চার ঘণ্টা ছিল।

বাতাসের বেগ অনেক বেশি থাকায় এর আগে চলতি সপ্তাহেই দু’বার প্লেনটির পরীক্ষা পেছানো হয়।

আগামী বছর এমিরেটস এয়ারলাইনসে যুক্ত হওয়ার কথা রয়েছে নতুন এই বিশাল উড়োজাহাজটির। তার আগে এর ওপর আরও বেশ কয়েক দফা নানারকম পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে বোয়িং।

বিবিসি জানিয়েছে, ২৫২ ফুট লম্বা যাত্রীবাহী উড়োজাহাজটি এ বছরই লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারিগরী ত্রুটি ধরা পড়ায় তা পিছিয়ে দেয়া হয়েছে।

Reneta

৭৭৭এক্স বোয়িংয়ের সফল মডেল ৭৭৭ মিনি জাম্বোর পরবর্তী সংস্করণ। এটি ৭৭৭ মিনি জাম্বোর চেয়ে আকারে আরও বড় এবং আরও বেশি কর্মদক্ষতাসম্পন্ন।

নতুন এ মডেলে যুক্ত বিশেষ কিছু ফিচারের মধ্যে রয়েছে ভাঁজ করা যায় এমন উইংটিপ বা ডানার শীর্ষভাগ এবং বিশ্বের সবচেয়ে বড় দু’টি বাণিজ্যিক মডেলের ইঞ্জিন।বোয়িং-সবচেয়ে বড় উড়োজাহাজ-সফল ফ্লাইট

৭৭৭এক্স’র বিপণন বিষয়ক পরিচালক ওয়েন্ডি সাওয়ার্স বলেন, ‘আমরা প্রতিষ্ঠান হিসেবে কত বড় কাজ করতে পারি, এটা তারই প্রতিনিধিত্ব করবে।’

ইতোমধ্যে একেকটি ৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার করে নতুন এই মডেলের মোট ৩০৯টি উড়োজাহাজ বিক্রি করা হয়ে গেছে বলে জানিয়েছে বোয়িং। এটি এয়ারবাস কোম্পানির ৩৬০ আসন বিশিষ্ট এ৩৫০-১০০০ উড়োজাহাজের সঙ্গে বাজারে প্রতিযোগিতা করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বোয়িং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT