আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে অপরিণত শিশুটি যুক্তরাষ্ট্রের

অসুস্থ শিশুটি অক্সিজেন সাপোর্টে, বাংলাদেশে শিশু স্বাস্থ্য পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ শিশুটি অক্সিজেন সাপোর্টে, বাংলাদেশের শিশু স্বাস্থ্য পরিস্থিতি ও চিকিৎসা পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বে বেঁচে থাকা সবচেয়ে অপরিণত শিশু কার্টিস নাম লেখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। মাত্র ২১ সপ্তাহে তার জন্ম হয় যুক্তরাষ্ট্রের আলাবামায়। তখন শিশুটির ওজন ছিল প্রায় ৪২০ গ্রাম (১ পাউন্ডের কম)।  

গত বছর জন্ম নেয়া এ শিশুর পরে নাম রাখা হয় কার্টিস। তার বয়স এখন ১৬ মাস।

সাধারণত ৪০ সপ্তাহে একটি পরিণত শিশু জন্ম নেয়। কার্টিস এর মা মিশেল বাটলার ২০২০ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে যমজ সন্তানের জন্ম দেন। ডাক্তার ব্রায়ান সিমস এর তত্ত্বাবধানে জন্ম নেওয়া যমজ শিশুর একজন পরের দিন মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অপরিণত শিশুদের মধ্যে ৯৯ শতাংশই মারা যায়। জন্মের পর কার্টিসকে দীর্ঘ তিন মাস ভেন্টিলেটর সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখা হয়। ২৭৫ দিন হাসপাতালে রাখার কার্টিসকে বাড়িতে নেয়া হয়। থেরাপিস্টরা কার্টিসকে শ্বাস নিতে এবং খেতে শিখিয়েছেন।

বিশ্বের সবচেয়ে অপরিণত শিশুটি যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ কার্টিসকে এখনো বাড়তি অক্সিজেন দিতে হয় এবং টিউবের সাহায্যে খাওয়ানো হয়। মিশেল বাটলার বলেন, ‘কার্টিসকে হাসপাতাল থেকে বাসায় আনতে পারবো সেটা কখনো ভাবিনি। এ দিনটি আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।’

বিশ্বের সবচেয়ে অপরিণত শিশুটির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

 

 

বিষয়:অপরিণত শিশু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…