চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের আকর্ষণীয় সব সিনেমার সঙ্গে ‘মায়ার জঞ্জাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

আর্টহাউস চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মুভি ডটকম’-এ রয়েছে জ্যঁ লুক-গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কোয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রাঁসোয়া ক্রুফোর মতো খ্যাতিমান নির্মাতাদের মাস্টারপিস সব সিনেমা। এগুলোর পাশে স্থান পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’।

বিশ্বের অবিশ্বাস্য সুন্দর ও আকর্ষণীয় সিনেমার তালিকায় রাখা হয়েছে ছবিটিকে। একই সঙ্গে বিভিন্ন উৎসবে ছবিটির অর্জন এবং কলাকুশলীদের তালিকা উল্লেখ রয়েছে।

মুভি ডটকমে রয়েছে ফরাসি নির্মাতা ফ্রসোয়া ক্রুফোর ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ’ (১৯৫৯), হংকংয়ের নির্মাতা ওঙ কার-ওয়াই পরিচালিত ‘ফলেন অ্যাঞ্জেল’ (১৯৫৫), আমেরিকান নির্মাতা জোয়েল কোয়েন ও এথান কোয়েনের ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ (২০০৭), ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘গডফাদার পার্ট ওয়ান’ (১৯৭২) ও ‘গডফাদার পার্ট টু’ (১৯৭২), মার্টিন স্করসেসির ‘ট্যাক্সি ড্রাইভার’ (১৯৭৬), কোয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’ (১৯৯৪) ও ‘রেজারভয়ার ডগস’ (১৯৯২), ডেভিড ফিঞ্চারের ‘ফাইট ক্লাব’ (১৯৯৯), ফ্রান্স-ব্রাজিলের যৌথ প্রযোজনায় ফের্নান্দো মেইরেলিস ও কাতিয়া লুন্দ পরিচালিত ‘সিটি অব গড’ (২০০২), ফরাসি নির্মাতা জ্যঁ-লুক গদারের ‘ব্রেথলেস’ (১৯৬০), পোল্যান্ডের নির্মাতা রোমান পোলানিস্কির ‘চায়না টাউন’ (১৯৭৪)।

সেখানে আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ভারতের ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ও। ছবিটির মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিম। তার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী। আরও আছেন সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ।

ছবিটির প্রযোজক জসীম আহমেদ স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ও ‘চকোলেট’। তিনি জানান, তার প্রযোজিত ‘মায়ার জঞ্জাল’ ছবির মুক্তি উপলক্ষে কলকাতার শিল্পীদের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।

জসীম আহমেদ বলেন, চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে। এরপর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি।

Reneta

এছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’য় বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছে ‘মায়ার জঞ্জাল’।

‘মায়ার জঞ্জাল’ যৌথভাবে প্রযোজনা করেছে ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক। ফেব্রুয়ারিতে দুই বাংলায় একসঙ্গে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপি করিমমায়ার জঞ্জাল
শেয়ারTweetPin

সর্বশেষ

১৯৭০ বিশ্বকাপে মেক্সিকোর স্তাদিও আজতেকা’য় ইতালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল

বিশ্বকাপের বাকি ২৯ দিন: ইতিহাসের সবচেয়ে বড় আসর

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে হরমুজ প্রণালির প্রস্তাবে ১১২ দেশের সমর্থন

মে ১৩, ২০২৬

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

”২৫ কোটি গাছ লাগাতে এনজিওর দক্ষতা কাজে লাগানোর নির্দেশ”

মে ১৩, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT