চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বাস করতে পারছি না আমরা কী করেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘প্রথমার্ধে যা খেলেছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমরা কী করেছি। আমরা সংকল্প ছাড়াই খেলেছি। প্রয়োজনীয় সব আক্রমণ ছাড়াই। তাই আমরা সত্যিই সংগ্রাম করেছি।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে দলের বিবর্ণ পারফরম্যান্সের পর এভাবেই নিজের হতাশার কথা জানান ম্যানইউ কোচ রালফ র‍্যাঙ্গনিক।

গোটা ম্যাচে ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও ওয়ান্ডা মেট্রোপলিটানোয় নিজেদের ছন্দে ছিল না রেড ডেভিলরা। সাতবারের বেশি নিতে পারেনি শট। যার ভেতর লক্ষ্য বরাবর ছিল কেবল দুটি। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে ছিলেন নিজের ছায়া।

ম্যাচ শেষে তাই রালফ র‍্যাঙ্গনিক অকপটেই দলের বাজে পারফরম্যান্স নিয়ে দেন স্বীকারোক্তি, ‘দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো করেছি। আমরা জিততেও পারতাম। তবে আমাদের আরও ভালো খেলতে হবে। প্রথমার্ধের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ ছিলাম।’

ফরোয়ার্ড অ্যান্টনি এলাঙ্গার গোলে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের আশা বাঁচিয়ে রেখেছে রেড ডেভিলরা। ১৯ বছর বয়সী এই সুইডিশ ফুটবলারকে ‘রোল মডেল’ আখ্যা দিয়েছেন ম্যানইউ কোচ। একইসঙ্গে তার তৈরি করা দৃষ্টান্ত সবাইকে অনুসরণেরও পরামর্শ দেন।

‘‘তিনি এমনভাবে খেলছেন যেন একটি স্বপ্নকে সত্যি করেছে। তাকে খেলতে দেখা খুবই আনন্দের এবং মজার। আমি চাই বাকি খেলোয়াড়রা তাকে দৃষ্টান্ত এবং আদর্শ হিসেবে গ্রহণ করুক। অ্যান্টনি এখন পর্যন্ত যেসব ম্যাচ খেলেছে, তিনি নিজের সমস্ত আবেগ, মজা এবং আনন্দ নিয়ে খেলছে।’’

Reneta

খেলার ৭৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামার পাঁচ মিনিট পরই পায়ে বলের স্পর্শ পান এলাঙ্গা। তাতেই করে বসেন গোল। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়া, ‘এটা আমার প্রথম স্পর্শ ছিল। চ্যাম্পিয়ন্স লিগে গোল করা- আমি এমন এমন মুহূর্তের স্বপ্ন দেখেছি।’

‘‘অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ইউরোপের শীর্ষ দলের বিপক্ষে গোল। এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। তবে এটি কেবল প্রথম অংশ (লেগ)। আমাদের কয়েক সপ্তাহের মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডের জন্য প্রস্তুত হতে হবে।’’

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদএলাঙ্গাচ্যাম্পিয়ন্স লিগম্যানইউম্যানচেস্টার ইউনাইটেডরালফর‍্যাঙ্গনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT