প্রথম ব্রিটিশ নারী টেনিস খেলোয়াড় হিসেবে মিয়ামি ওপেন জিতেছেন। কিন্তু এতেই সন্তষ্টু থাকতে চান না জোহানা কন্টা। ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, নাম্বার ওয়ান খেলোয়াড় হতে চান।
কন্টা এদিন ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-৪ ৬-৩ সেটে হারিয়ে দেন। প্রাইজমানি হিসেবে পাচ্ছেন নয় লাখ ৪০ হাজার ইউএস ডলার। এই জয়ের পর তিনি সপ্তমস্থানে উঠে এসেছেন। এই টুর্নামেন্টের আগে ১১ নম্বরে ছিলেন।
২০১৫ সালের জুনে কন্টা ১৪৬ নম্বরে ছিলেন। তারকার বিশ্বাস, আরও অনেক উন্নতি করার ক্ষমতা আছে তার।
‘ছেলেবেলা থেকে এই বিশ্বাস ছিল আমার। আমি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাই। সেখানে পৌছাতে আমাকে অনেক কাজ করতে হবে।’ স্বপ্নের ট্রফি হাতে নিয়ে বলেন কন্টা।








