চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বরেকর্ডের দিনে জোড়া গোল রোনালদোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে ধরা দিলো সেই প্রতীক্ষিত শিখর। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বরেকর্ড ভাঙা-গড়ার দিনে জোড়া গোলে পর্তুগালকে জিতিয়েছেন সিআর সেভেন।

বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নেমেছিল পর্তুগাল। ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। দুটি গোলই এসেছে মহাতারকা অধিনায়কের থেকে।

গত ইউরোয় আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডে ইরানের আলী দাইয়িকে ছুঁয়েছিলেন রোনালদো। বুদাপেস্টে গ্রুপপর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে সেদিনও জোড়া গোল করেছিলেন।

ইরানের কিংবদন্তি দাইয়ির সেই ১০৯ গোল টপকে বিশ্বরেকর্ডটি এখন একার রোনালদোর। পর্তুগাল জার্সিতে তার মোট গোল হয়ে গেল ১১১টি।

ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন রোনালদো। ৪৫ মিনিটে জন ইগান গোল করে আইরিশদের লিড এনে দেন। সেই লিড ৮৯ মিনিট পর্যন্ত ধরে রাখে অতিথিরা।

যখন হারের শঙ্কা, তখনই ত্রাতা হয়ে আসেন রোনালদো। ৮৯ মিনিটে গঞ্চালোর বাতাসে ভাসানো বলে মাথা ছুঁইয়ে সমতা ফেরান। সঙ্গে দাইয়িকে টপকে বিশ্বরেকর্ড একার করে নেন।

Reneta

তখনও কাজ বাকি ছিল। সেটা সারেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। জোয়াও মারিওর বাতাসে ভাসানো আরেকটি বলে হেডেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে যেটি তার ১১১তম গোল।

ইরান জার্সিতে দাইয়ি ১৯৯৩ থেকে ২০০৬ সময়ের মধ্যে ১০৯ গোল করেছেন, লেগেছিল ১৪৯ ম্যাচ। যে রেকর্ড ভাঙতে রোনালদোর লাগল ১৮০ ম্যাচ। সামনে পড়ে আছে রেকর্ড বাড়ানোর অগুনিত সময়।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডকাতার বিশ্বকাপ-2022পর্তুগালবিশ্বকাপ বাছাইরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘সুপারিশ সংস্কৃতি’তে বিরক্ত এই বিখ্যাত সুরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT