চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী রাজনৈতিকভাবে নিযুক্ত ৮০ কূটনীতিককে বহিষ্কার করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কিছু সময় পরই একসঙ্গে বিশ্বজুড়ে ওবামার নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতদের চাকরিচ্যুত করেছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ তাদের পরিবর্তে রাষ্ট্রদূত কারা হবেন সেটাই ঠিক করা হয়নি!

বিশ্বব্যাপী নারীদের সমস্যা বিষয়ক দূতসহ বিভিন্ন রাষ্ট্র, সংস্থা এবং ইস্যুভিত্তিক মোট ৮০ জনের মতো আমেরিকান দূতকে একসঙ্গে ছাঁটাই করা হলো।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে ক’জন কূটনীতিককে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের নির্দেশে তাদেরকে যার যার স্থানীয় সময় ২০ জানুয়ারি দুপুরের মধ্যে নিজ নিজ কার্যালয় ত্যাগ করতে বলা হয়েছে। এই সময় আর বাড়ানো হবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

Banglabid

গত ২৩ ডিসেম্বর ট্রাম্পের সরকার গঠনপূর্ব প্রশাসনিক দল বা ট্রানজিশন টিম জানিয়েছিল, অন্যান্য প্রেসিডেন্টরা সময় দিলেও শপথ গ্রহণ দিবসের পর নিয়োগকাল বাড়ানোর জন্য রাষ্ট্রদূতদেরকে কোনো রকম আবেদন করার সুযোগ দেয়া যাবে না। এমনকি শিশু সন্তান আছে এমন রাষ্ট্রদূতের ক্ষেত্রেও নিয়মটি শিথিলযোগ্য নয়।

সরকার বদলের পর রাজনৈতিকভাবে নিযুক্ত রাষ্ট্রদূতরা নতুন প্রশাসনের কাজ শুরুর প্রথম দিকেই সাধারণত পদত্যাগ করেন। এটা যুক্তরাষ্ট্রের রাজনীতির অনেক পুরনো একটি অলিখিত প্রথা। তবে এভাবে কোনো রকম বিকল্প ছাড়া বহু সংখ্যক কূটনীতিককে চাকরি থেকে বরখাস্ত করার ঘটনা খুবই কম।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বিশ্বের অনেক দেশেই মার্কিন দূতাবাস মাসের পর মাস থাকবে সিনেট নির্দেশিত কোনো কূটনীতিক ছাড়াই। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পর্শকাতর সম্পর্ক রয়েছে – এমন দেশসহ আরও বহু দেশে মার্কিন কার্যালয় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ হারাতে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন রাষ্ট্রদূত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোটরসাইকেল ফুটপাথে উঠলেই তাকে ধরে পুলিশে দিন

পরবর্তী

নেপালের উঠতি ক্রিকেটার্স নিয়ে কাজ করবেন ডেভ হোয়াটমোর

পরবর্তী

নেপালের উঠতি ক্রিকেটার্স নিয়ে কাজ করবেন ডেভ হোয়াটমোর

আপাততঃ প্রথম আলোর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তে শিল্পী সংঘ!

সর্বশেষ

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT