আন্তর্জাতিক

বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে নিষেধাজ্ঞা তুলে নিতে বললো রাশিয়া

জনপ্রিয় মানুষজন পানির বোতল সংগ্রহ করছে, খাদ্য সংকটের আশঙ্কায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় মানুষজন পানির বোতল সংগ্রহ করছে, খাদ্য সংকটের আশঙ্কায়, খোলা আকাশের নিচে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে ইউক্রেনে দেশটির সামরিক অভিযান চালানো প্রশ্নে মস্কোর ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া আবশ্যক হয়ে পড়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে করা মন্তব্যে আন্দ্রে রুদেনকো বলেন, ‘খাদ্য সমস্যা সমাধানে রাশিয়ার রপ্তানি ও আর্থিক লেনদেনের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।’

রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মারাত্মক জ্বালানী ও খাদ্য সংকট।

বিষয়:খাদ্য সংকট নিষেধাজ্ঞা প্রত্যাহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…