চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বব্যাংক স্বীকৃতি দিলেও অনেককিছুই অগোছালো’

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
১১:২১ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

বিশ্বব্যাংকের নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় বাংলাদেশের জায়গা করে নেওয়াকে দেশের অর্থনীতিবিদরা মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেছেন, স্বীকৃতির এই অর্জন অনেক সম্ভাবনার দরোজা খুলে দেবে। তবে অনেকগুলো চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন তারা।

সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, এই অর্জনের ফলে দেশের সামনে যেমন সম্ভাবনার দ্বার খুলে যাবে তেমনি অনেকগুলো চ্যালেঞ্জ এসে দাঁড়াবে আমাদের সামনে। উন্নত দেশের মাথাপিছু আয়ের যে সীমারেখা, সাড়ে চার হাজার থেকে সাড়ে বারো হাজার মার্কিন ডলার, সেদিকেই এখন আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, সম্ভাবনার একটি বড় জায়গা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি। আন্তর্জাতিক ক্ষেত্রে আস্থার জায়গা। এখন আন্তর্জাতিক বাজারে ঋণ সুবিধা নিতে গেলে ঋণদাতা দেশগুলো আমাদের কম ঝুঁকিপূর্ণ মনে করবে। বিশ্বব্যাংক বা এডিবি থেকে যেসব সহযোগিতা দেওয়া হয় সেসব ক্ষেত্রে শর্তও অনেক কমে আসতে পারে।

তবে মোস্তাফিজুর রহমানের মতে, বাংলাদেশের অবস্থা এখনো অনেকটা অগোছালো। সেটাকে গুছিয়ে তোলাই হবে বড় চ্যালেঞ্জ। দেশে এখনও ধনী ও দরিদ্রের বৈষম্য রয়েছে। দেশের মানুষের আয় বৈষম্য কমাতে হবে। বাংলাদেশে এখনো ৪ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই জনগোষ্ঠীকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেদিকে বাড়তি নজর দিতে হবে।

সেক্ষেত্রে তিনি মনে করিয়ে দিয়েছেন, নিম্ন মধ্যবিত্ত দেশের পরিচিতি অান্তর্জাতিক কিছু সহযোগিতা কমিয়ে দিতে পারে যা দারিদ্র্য বিমোচনে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

প্রবৃদ্ধি বাড়িয়ে আয় সঙ্কট কমিয়ে আনার পরামর্শও দিয়েছেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা সম্পদ ও মানবসম্পদ উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি এবং বিনিয়োগ আরো শক্ত করার মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাহলেই একসময় উন্নত দেশের তকমা অর্জন করতে পারবে বাংলাদেশ।

ট্যাগ: জাতীয় আয়বাংলাদেশ উন্নয়নবিশ্বব্যাংকমধ্যম আয়ের দেশসিপিডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের দার্জিলিংয়ে এ ভূমি ধসে অনেক হতাহত

পরবর্তী

বাহারি পোশাকে জমজমাট ছেলেদের ঈদ বাজার

পরবর্তী

বাহারি পোশাকে জমজমাট ছেলেদের ঈদ বাজার

ইফতারে ঝটপট ও মজাদার চিকেন ললিপপ

সর্বশেষ

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT