চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয় ভ্যাট দিলে শিক্ষার্থীদের আপত্তি কেনো: ইউজিসি

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৩:০৮ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোহাব্বত খান বলেছেন, শিক্ষার্থীরা নিজেদের দাবি মানানোর জন্য জনদুর্ভোগ বাড়াচ্ছে। তারা আসলে কেনো আন্দোলন করছে সেটাই স্পষ্ট নয়।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তের সঙ্গে সাধারণ মানুষ বা কোনো অংশের মতের মিল নাও হতে পারে। কিন্তু তার মানে এই না যে জনগণকে তার জন্য কষ্ট দিতে হবে। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে রাজধানী জুড়ে প্রকট যানজটের সৃষ্টি হয়। গতদিনও হয়েছে। আজকেও হচ্ছে। এতে মানুষজনের রাস্তা দিয়ে চলাচলে কত অসুবিধা হচ্ছে।

শিক্ষার্থীরা ইচ্ছা করে জনদুর্ভোগ বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে বুঝতে হবে, তারা যে রাস্তাঘাট বন্ধ করে রেখেছে সেখান দিয়ে লোকজন অফিসে যায়, ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাবা-মারা স্কুল-কলেজে যাওয়া আসা করে।

Banglabid

‘ঘটনার প্রথমদিন আমিও রাস্তার অবস্থা দেখে বাধ্য হয়ে অফিস থেকে হেঁটে বাসায় ফিরি। আমার না হয় হাঁটতে ভালো লাগে। কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে মায়েরা যে কতো দূর থেকে হেঁটে বাসায় ফিরছিলেন, তাদের তো খুব কষ্ট হচ্ছিলো।’

এভাবে জনদুর্ভোগ বাড়ানো তাদের উচিত হচ্ছে না বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত ইউজিসি চেয়ারম্যান। তিনি মনে করেন, জনগণের অসুবিধার কথা না ভাবলে শিক্ষার্থীরা জনগণের সহানুভূতি হারাবে।

তিনি বলেন, যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট দিতে পারে, তবে শিক্ষার্থীদের সমস্যা কোথায়? ‘যদি তারা ভেবে থাকে বিশ্ববিদ্যালয় বর্ধিত ভ্যাট তাদের বেতন থেকেই আদায় করবে তাহলে সমস্যা কী?’

Reneta

‘ভ্যাটের জন্য বেতন বাড়ানোর ওপর তো স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থমন্ত্রী। সরকার বারবার বলছে ভ্যাট দেবে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা নয়। এরপরও আর কী গ্যারান্টি চায় তারা?’

শিক্ষার্থীরা চাইলে মঞ্জুরি কমিশন যে কোনো সময় তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ‘আমাদের দরজা তাদের জন্য সবসময় খোলা।’

শিক্ষার্থীদের রাজপথ থেকে ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান ড. মোহাব্বত খান। ভ্যাট বিশ্ববিদ্যালয় দেবে, শিক্ষার্থীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না, এ মর্মে যদি কর্তৃপক্ষের কাছ থেকে বিশ্বাসযোগ্য লিখিত বক্তব্য শিক্ষার্থীরা পায়, তবেই এই অস্থিরতা থামতে পারে বলে তার বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বয়স্ক’ অর্থমন্ত্রী দেশের শিক্ষাঙ্গনকে অশান্ত করছেন: শিক্ষক সমিতি

পরবর্তী

সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ

পরবর্তী

সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ

সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার শাহাদত

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT