গোপালগঞ্জ

বিশ্ববিদ্যালয়ে যাওয়া হলো না শিক্ষার্থী শুভ’র

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার ছবি, বাস ও ট্রাকের সংঘর্ষের দৃশ্য, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র রাইসুল ইসলাম (শুভ) বাসচাপায় নিহত হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে এঘটনা ঘটে। রাইসুল ইসলাম শুভ’র বাড়ি বগুড়া জেলার কাহালপুর গ্রামে। সে ওই গ্রামের শামসুর রহমানের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.  একিউএম মাহবুব এ তথ্য নিশ্চিত করে বলেছেন: আজ আনুমানিক দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র রাইসুল ইসলাম (শুভ) ঘোনাপাড়ার অদূর থেকে ইজ্ঞিনচালিত একটি ভ্যানগাড়ী যোগে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা দোলা পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে রাইসুল ইসলাম শুভ ঘটনাস্থলে নিহত হয়। এ সময় আহত হয় ভ্যানচালক।

গুরুতর আহত ভ্যানচালককে গোপালগঞ্জ আড়াইশ’ বেড হাসপাতালে ভতি করা হয়েছে।

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র রাইসুল ইসলাম শুভ’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়:গোপালগঞ্জ শিক্ষার্থী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…