চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী স্পিনার শাহাদাতের ঘূর্ণিতে ধুঁকছে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ঘণ্টায় বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বলে জিম্বাবুয়ে ওপেনার প্রিন্স মাসভাউরের ক্যাচ ছেড়েছিলেন আল-আমিন। পরে বিসিবি একাদশের অধিনায়কই এনে দিলেন প্রথম সাফল্য। সঙ্গে যুব বিশ্বকাপ জিতে আসা অফস্পিনার শাহাদাত হোসেনের ঘূর্ণিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তরুণদের নিয়ে গড়া দলটি।

বিকেএসপিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তুলেছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসা জিম্বাবুয়ে। তারা উদ্বোধনী জুটিতে শতরান তুলে ফেলেছিল।

দুইদিনের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার শুরুতে ব্যাটে নেমেছে জিম্বাবুয়ে। সফরকারী ওপেনারদ্বয় এনে দেন ১০৫ রানের জুটি। প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা যখন হতাশা বাড়াচ্ছিলেন, আল-আমিন এনে দেন ব্রেক-থ্রু, ৭ চারে ৭৭ বলে ৪৫ করা মাসভাউরেকে উইকেটের পেছনে আকবর আলীর গ্লাভসে জমা করিয়ে।

আরেক ওপেনার কাসুজা ৫১ করে আউট না হয়ে স্বেচ্ছায় ফিরেছিলেন সাজঘরে, দলের ঝটপট কয়েকটি উইকেট পতনের পর আবারও নেমেছেন ব্যাটিংয়ে।

তার যাওয়া-আসার মাঝে আরও চার উইকেট তুলে নেয় বিসিবি একাদশ। ব্রিয়ান মাডজিনগানায়ামাকে (১৭) সাজঘরের পথ দেখান শরিফুল ইসলাম। বিশ্বজয়ী যুবা পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ নেন বিশ্বজয়ী অধিনায়ক আকবর।

সেই উইকেটের আগেই অধিনায়ক ক্রেইগ আরভিনকে (১০) সুমন খানের ক্যাচ বানান শাহাদাত। এ অফস্পিনার পরে এলবিডব্লিউ করেন ১৩ রান তোলা রেগিস চাকাভাকে। এলবিতেই রানের খাতা খুলতে দেননি টিনোটেনডা মুতোমবোডজিকে।

Reneta

বিশ্বকাপ জয়ী যুব দলের ডানহাতি স্পিনার শাহাদাত মাত্র ৬ ওভার বল করে ২ মেডেনসহ ৫ রানে ৩ উইকেট নিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা অধিনায়ক আকবর আলী-সহ শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, পারভেজ হোসেন ইমন। দ্বাদশ ব্যক্তি তানজিদ হাসান তামিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিন জুনিয়রলিড স্পোর্টসশাহাদাত
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT