বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য সিলেটের তানজিম হাসান সাকিবকে সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।
দুপুরে রিকাবীবাজার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি ও তানজিম হাসান সাকিব।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাকিব বলেন: এ সাফল্যের অংশীদার পুরো জাতি। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।
এরপর সাকিবকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করে ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
পরে কেক কেটে বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন সাকিব ও তার সহপাঠী, সাবেক কোচ ও ক্লাবের কর্মকর্তারা।







