চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে আক্রান্ত, মৃত্যু বাড়ায় নতুন শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গত এক সপ্তাহে সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও শঙ্কিত করে তুলছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল এমনকি ভারতে কমতে থাকা ভাইরাসটি আবারও গতি বদল করেছে। এরই মধ্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সংক্রমণের দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৯১৮ জনে। মৃত্যুর সংখ্যা ৪২ লাখ ৬৯ হাজার ৮৮৯ জন। আর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৪৫৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ১০৫ জন। যেখানে ৩০ জুলাই মৃত্যু ছিল ৯ হাজার ৩৯৮জন, ৩১ জুলাই ছিল ৯ হাজার ১২৬ জন মৃত্যু কিছুটা কমে ১ আগস্ট ছিল ৭ হাজার ৮৮৬ জন।

তবে হঠাৎ করেই আগস্ট মাস থেকে লাগামহীন বাড়ছে করোনার মৃত্যু, সেখানে ২ আগস্ট একদিনেই মৃত্যু হয় ৮ হাজার ১৪৭ জন এবং ৩ এবং ৪ আগস্ট মৃত্যু ১০ হাজারের ওপরে।

গত সাতদিনে পরিসংখ্যানের তথ্য মতে, শুধু মৃত্যু হার না বিশ্বে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। যেখানে ৩০ জুলাই আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৪০২ জন একদিনে পর তা কিছুটা কমে ৫ লাখের ঘরে আসলেও ফের বেড়েছে সংক্রমণ।

আগস্টের শুরু থেকেই বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বেশ ঊর্ধ্বমুখী।আগস্ট মাস থেকে আক্রান্ত ৬ লাখের ওপরে। ৪ আগস্ট আক্রান্ত হয়েছে প্রায় ৭ লাখ।

Reneta

২৪ ঘণ্টায় করোনার আক্রান্তের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ১২ হাজারের ওপরে, মৃত্যু ৬৫৬ জন। অন্যদিকে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় ১ হাজার ৭৪৭ জন, দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৫ হাজারের ওপরে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে ১ হাজার ১১৮ জন এর পরের অবস্থান রাশিয়ায় ৭৯০ জন। ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৫৩২ জন। আক্রান্ত হয়েছে ৪২ হাজারের ওপরে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT