চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শেষেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৮, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মাশরাফী বিন মোর্ত্তজা কখন থামবেন- এ প্রশ্নের সম্ভাব্য উত্তর ছিল ২০১৯ বিশ্বকাপ শেষে। সবাইকে ভুল প্রমাণ করে ওয়ানডে অধিনায়ক দীর্ঘ করেছেন ক্যারিয়ার। এবছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ছেড়েছেন নেতৃত্ব। সঙ্গে বলেছেন, খেলোয়াড় হিসেবে চেষ্টা চালিয়ে যাবেন জাতীয় দলে টিকে থাকতে।

মাশরাফী চেয়েছিলেন বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলেই বিদায় বলবেন ক্রিকেটকে। কিন্তু বিসিবির অনুরোধে সেসময় অবসর নিতে পারেননি। পরে ভাবনার বদল হওয়ায় খেলা চালিয়ে নেন টাইগার পেসার।

বুধবার রাতে ফেসবুক লাইভ ‘নট আউট নোমান’ অনুষ্ঠানে এসে মাশরাফী বলেন, ‘আমার অবসরের ঘটনা আগেও একটা ঘটেছে, টি-টুয়েন্টিতে। আপনাদের (মিডিয়া) সামনে এসে আমি কারও কথা বলিনি। তখন তো সবকিছু আমার পক্ষেই ছিল, তাও আমি কিছু বলিনি। এখন তো কিছুই আমার পক্ষে নেই, তাই এতকিছু বলার নেই। তবে একটা কথা বলবো, বিশ্বকাপের শেষ ম্যাচে অবসর নিতে চেয়েছিলাম। হ্যাঁ, চেয়েছিলাম। এটা যদি কেউ অস্বীকার করতে পারে, এমনকি ক্রিকেট বোর্ডের কেউও অস্বীকার করতে পারে, তাহলে আমার সঙ্গে সামনাসামনি কথা বলতে হবে, আলাদা নয়। একসঙ্গে বসে কথা বলতে হবে।’

‘আমি বিশ্বকাপের শেষ ম্যাচেই শেষ করতে চেয়েছিলাম। তখন এমন একটা কথা এসেছিল যে, এভাবে না হোক, সুন্দরভাবে হোক (অবসর)। দেশে আসার পর যেটা হয়েছে, ঘরের মাঠ থেকে যেন অবসর নিতে পারি সেজন্য জিম্বাবুয়েকে ২ কোটি খরচ করে আনা, একটা ম্যাচ আয়োজন করা, তখন আমার মনে হয়েছে, মাশরাফী হয়তো মাঠ থেকে অবসর নেয়া ডিজার্ভ করে। কিন্তু একটা ম্যাচের জন্য ২ কোটি টাকা মাশরাফী ডিজার্ভ করে না।’

‘যেখানে প্রথম শ্রেণির ক্রিকেটের এই অবস্থা, সেখানে একটা ম্যাচের জন্য এত টাকা তার প্রাপ্য নয়। তাই আমি তখন অবসর নেইনি। এরপর হয়তো আস্তে আস্তে চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটবিশ্বকাপ-২০১৯বিসিবিমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লকডাউনের অবসরে ১৪ বছর আগে শুরু করা ছবি এঁকে শেষ করলেন জনি ডেপ

পরবর্তী

যে কারণে সাত বছর ধরে মেয়েকে দেখতে পারেন না টম ক্রুজ

পরবর্তী

যে কারণে সাত বছর ধরে মেয়েকে দেখতে পারেন না টম ক্রুজ

কোভিড-১৯ আক্রান্ত পর্যটকদের ব্যয় বহন করবে সাইপ্রাস

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT