চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ, বৃষ্টির মধ্যেও পাসওয়ার্ড হাউজফুল: টিকেট না পেয়ে হল ভাঙচুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৭, জুন ২০১৯
বিনোদন
A A

ঈদ উপলক্ষে মুক্তির প্রথমদিন থেকে দেশের রেকর্ড সংখ্যক সিনেমা হলে চলছে শাকিব খান প্রযোজিত ছবি ‘পাসওয়ার্ড’। বিশ্বকাপ ক্রিকেট ও বৈরী আবহাওয়া (বৃষ্টি) উপেক্ষা করে খবর পাওয়া যাচ্ছে ‘পাসওয়ার্ড’ দেখতে দর্শক সিনেমা হলে ভিড় করছেন। ঈদের দ্বিতীয়দিন সরেজমিনে দেখা গেল, পাসওয়ার্ডের টিকিট না পেয়ে সিনেমা হল ভাঙচুর করেছেন উপস্থিত দর্শক।

গতকাল সন্ধ্যা ৬ টার শোতে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগরের লক্ষ্মী সিনেমা হলে। সেখানে চলছে মালেক আফসারী পরিচালিত শাকিব-বুবলী, ইমন, মিশা সওদাগর, অমিত হাসান অভিনীত এই ছবিটি। টিপটিপ বৃষ্টি ছাপিয়ে সন্ধ্যার শোতে লক্ষ্মী সিনেমা হলের সামনে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, কাউন্টার থেকেই ৬০ টাকার টিকেট বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দ্বিগুণ দামে নির্ধারিত সময়ের আগেই বিক্রি হয়ে যায় সব টিকেট।

দূরদূরান্তর থেকে আগত দর্শক বৃষ্টিতে ভিজে সিনেমা হলে গিয়ে টিকেট না পাওয়ায় উত্তেজিত হয়ে কাউন্টারের গ্লাস ভাঙে, যানবাহনের গ্যারেজের দেওয়াল ও হলের দেয়ালে ঢিল ছোঁড়ে। তাৎক্ষণিকভাবে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হলেও গ্রাম্য পুলিশের (চৌকিদার) সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লক্ষ্মী সিনেমা হল কর্তৃপক্ষ।

সিনেমা হলের ম্যানেজার আব্দুল কাদের চ্যানেল আই অনলাইনকে বলেন, ৪-৫ জন তরুণ টিকেট না পেয়ে সিনেমা হল ভাঙচুর করে। গ্রাম্য পুলিশের সাহায্যে তাদের নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিপূরণ দাবি করলে তারা ক্ষমা চায়। এজন্য তাদের ছেড়ে দেয়া হয়।

তিনি বলেন, লক্ষ্মী সিনেমা হলে এমন ভাঙচুরের ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবি চলাকালে।

Reneta

‘পাসওয়ার্ড’ ছবির গানগুলোও দর্শক শ্রোতার মুখে মুখে ফিরছে। এর মধ্যে দুটি গান সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গান দুটির একটি ‘ঈদ মুবারক’ ও অন্যটি ‘আগুন লাগাইলো’। দেখা গেছে গায়িকা কোনালের গাওয়া আইটেম গান ‘আগুন লাগাইলো’ পর্দায় আসার পর পরই দর্শকেরা শিস বাজাচ্ছে, কেউবা চেয়ার থেকে দাঁড়িয়ে নাচানাচি শুরু করেছে।

টিকেটের বাড়তি মূল্যের বিষয়ে সিনেমা হলের ম্যানেজার জানান, কয়েকলাখ টাকা দেনদরবার করে ‘পাসওয়ার্ড’ এনেছেন। অন্য ছবি আনতে টাকা কম লাগে। কিন্তু পাসওয়ার্ড বেশি দামে এনেছেন বলে টিকেটের দাম বেশি রাখছেন। যোগ করে বলেন, টিকেটের দাম বেশি হলেও মানুষ কম আসছে না। দুদিনের বেশিরভাগ শো হাউজফুল গেছে। আশা করছি, প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর। এখানে সিনেমা হলের সংখ্যা বর্তমানে একটি। আরেকটি হল ছিল সুন্দরবন। চলতি বছরের শুরুর দিকে সেটি বন্ধ হয়ে যায়। আরও বলেন, সারাবছর লক্ষ্মী সিনেমা হলে না চলার মতো অবস্থায় চলে। যেসব ছবি আসে সেগুলো ভালো ব্যবসা করেনা। তবে ছবি ভালো হলে দর্শক আসে। ‘পাসওয়ার্ড’ পরিছন্ন ছবি। দর্শকও গ্রহণ করেছে।

এদিকে, সাতক্ষীরা সদরের আরেক সিনেমা হল সংগীতায় চলছে পাসওয়ার্ড। হলটির সার্বিক দায়িত্বে আছেন মোঃ হক। মুঠোফোনে তিনি জানান, পাসওয়ার্ড দেখতে প্রতিটি শোতে প্রচুর দর্শন আসছেন। আশা করছেন, টানা দুই সপ্তাহ এভাবেই দর্শকদের ভিড় হবে। তার কথা, আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে।

ঢাকার স্টার সিনেপ্লেক্সে পাসওয়ার্ড খুব ভালো চলছে বলে জানান সেখানকার বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ঈদের প্রথম দুদিন পাসওয়ার্ড দেখতে ভিড় করছেন দর্শক। ঈদে মুক্তি পাওয়া অন্য দুই ছবির চেয়ে এগিয়ে পাসওয়ার্ড।

‘পাসওয়ার্ড’ ছবির সার্বিক অবস্থা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নায়ক ও প্রযোজক শাকিব খান। তিনি বলেন, ভালো সিনেমা উপহার দেব বলেছিলাম। দেশের ছবিতে আন্তর্জাতিক ফ্লেভার দিতে চেয়েছিলাম। আমি আমার কথা রেখেছি। সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে প্রদর্শন, হাই রেন্টাল; সবকিছুতে আগের রেকর্ড ভেঙে পাসওয়ার্ড নতুন রেকর্ড গড়েছে। বিভিন্ন জায়গা থেকে খুব ইতিবাচক সাড়া পাচ্ছি। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সিনেমা হলে ‘পাসওয়ার্ড’-এর দর্শক উপস্থিতি দেখুন ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসওয়ার্ডলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT