চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাই ক্যাম্প: বাংলাদেশের ১৮ ফুটবলারের করোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের দেহে করোনাভাইরাস শনাক্তের হার আশঙ্কাজনক অবস্থাও পেরিয়ে গেছে। পরীক্ষা করানো ২৪ ফুটবলারের ১৮ জনেরই সংক্রমণের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সঙ্গে আক্রান্ত শনাক্ত হয়েছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারও।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের জন্য অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে। শুক্রবার থেকে গাজীপুরে হচ্ছে ক্যাম্প। খেলা আসছে অক্টোবরে। ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ বাংলাদেশের।

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়াদের প্রথম করোনা ধরা পড়ে বিশ্বনাথ ঘোষের। পরে নাজমুল ইসলাম, এমএস বাবলু ও সুমন রেজার সংক্রমণের খবর আসে।

চব্বিশঘণ্টা না পেরোতেই সংক্রমণের তালিকায় নাম ওঠে টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, শহীদ আলম, আনিসুর রহমান জিকো, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম ও সুশান্ত ত্রিপুরার।

প্রাথমিক দলের ৩৬ জনের মধ্যে ২৪ জনের টেস্ট করানোর পর ১১ জন খেলোয়াড় আক্রান্ত মেলে। তখন নেগেটিভ ফল আসা ৮ জনকে পাঠানো হয় ক্যাম্পে।

Reneta

কিন্তু যে ৮ ফুটবলার করোনা নেগেটিভ হয়ে ক্যাম্পে যোগ দিয়েছিলেন, পুনরায় পরীক্ষার পর তাদের ৭ জনের ফল পজিটিভ এসেছে।

বাফুফে জানিয়েছে মানিক হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, মনজুরুর রহমান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান ও ফয়সাল আহমেদের নতুন টেস্টের ফল পজিটিভ এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দলবাংলাদেশ ফুটবল ফেডারেশনবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT