চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ নিয়ে বলা মানে মেসির মাথায় ‘বন্দুক’ ঠেকানো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

‘কখনো বিশ্বকাপ জেতা হবে?’ -এই প্রশ্নে লিওনেল মেসি কী অস্বস্তি বোধ করেন। উওরে হ্যাঁ বলছেন আর্জেন্টাইন অধিনায়কের জাতীয় দল কোচ হোর্হে সাম্পাওলি। আলবিসেলেস্তে কোচের মতে, মেসিকে এধরনের প্রশ্ন করা আর তার মাথায় বন্দুক ঠেকানো একই কথা!

ক্লাব বার্সেলোনার হয়ে কোন ধরনের শিরোপা জেতার বাকি নেই মেসির। পাঁচবার বর্ষসেরা হয়েছেন। কিন্তু সবই বার্সার জার্সি গায়ে পারফরম্যান্সের পুরস্কার।

সেখানে আর্জেন্টিনার হয়ে একদমই উল্টো মেসি। ২০১৪ বিশ্বকাপে দেশকে তৃতীয়বারের মত বিশ্বসেরা বানানোর সুযোগ পেয়েও রানার্সআপ হয়ে খুশি থাকতে হয়েছে। টানা দুবার কোপা আমেরিকার ফাইনালেও একই ফলাফল।

আরেকটি বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। সম্ভবত এটিই শেষ সুযোগ হতে চলেছে মেসির। আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফোটানোর। রাশিয়ায় কী পারবেন মেসি?

এ ধরনের প্রশ্নকে একদমই অনর্থক মনে করেন সাম্পাওলি। বিশ্বকাপের চিন্তায় বাড়তি চাপে পড়ে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেন না মেসি। সাম্পাওলির দাবি অন্তত এমনই।

‘মেসির মাথায় একটি বন্দুক ধরা আছে। সেই বন্দুকের নাম বিশ্বকাপ। ব্যাপারটা এমন যে যদি সে বিশ্বকাপ না জেতে, তাহলে বন্দুকে চাপ দেয়া হবে আর সে মারা যাবে। আর এ কারণেই মেসি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না।’

Reneta

বিশ্বকাপ না জিতলেও মেসিই বিশ্বের সেরা খেলোয়াড় থাকবেন বলে মনে করেন সাম্পাওলি, ‘আমি বিশ্বের সেরা খেলোয়াড়কে কোচিং করাচ্ছি। ও হচ্ছে সেই খেলোয়াড় যে ১০ বছর ধরে বিশ্বের সেরা। লিও তার ক্লাবের হয়ে সেরাটাই দিয়েছে। হুট করে তাকে আরেক ফরম্যাটে এনে সেরাটা চাওয়া স্রেফ পাগলামি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT