চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ থেকে বাদ পড়েই জাতীয় দলকে বিদায়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বেলজিয়াম। সেই দলে নেই দুর্দান্ত ফর্মে থাকা এএস রোমার মিডফিল্ডার রাদজা নাইঙ্গোলান। তার বাদ পড়াকে অনেকেই অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন। ‘মনের দুঃখে’ বাদ পড়ার দিনেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নাইঙ্গোলানও।

চলতি মৌসুমে রোমাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তোলার ক্ষেত্রে দারুণ ভূমিকা ছিল নাইঙ্গোলানের। গত ইউরোতেও জাতীয় দলের হয়ে অসাধারণ খেলেছেন। তবে কোচ রবের্তো মার্টিনেজের সঙ্গে ঝামেলার কারণেই তাকে বাদ পড়তে হয়েছে বলে মনে করা হচ্ছে।

দল ঘোষণার দিন অনেকটা কটাক্ষের স্বরে মার্টিনেজ বলেন, ‘আমরা মনে হয় না রাদজা এমন একজন খেলোয়াড় যিনি আমার দলে ছোটখাট ভূমিকা পালন করতে উৎসাহী হবেন। আমরা জানি ক্লাবের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু দেশের হয়ে তাকে আমরা সেটা দিতে পারব বলে মনে হয় না।’

বেলজিয়াম কোচ আরও বলেন, ‘নাইঙ্গোলান খুব ভালো ফুটবলার। কিন্তু তাকে বাদ দেয়া হয়েছে ট্যাকটিক্যাল কারণে। গত ছয় মাস ধরে আমি একটি নির্দিষ্ট নীতিতে দল তৈরি করেছি। সেই রীতি রোমা তারকাকে সেট করছে না।’

কোচের এমন মন্তব্যের পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নাইঙ্গোলান। ৩০ বছরের রোমা মিডফিল্ডার বলেন, ‘চরম অনিচ্ছা সত্ত্বে আমাকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াতে বাধ্য হতে হচ্ছে।জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপে আমি নিজেকে উজার করে দেয়ার জন্য প্রস্তুত ছিলাম।’

নাইঙ্গোলানকে এই সিদ্ধান্ত জানানোর জন্য রোমে গিয়েছিলেন কোচ। কিন্তু রোমা তারকা সঙ্গে দেখা হয়নি মার্টিনেজের। গত দু’বছর ধরে দলের বাইরে নাইঙ্গোলান। তার পরিবর্তে বেলজিয়াম দলে নেয়া হচ্ছে অ্যাক্সেল উইটসেলকে।

Reneta

মার্টিনেজ বলেছেন, ‘সিদ্ধান্তটা কঠিন ছিল। কারণ জানি সে কতটা জনপ্রিয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেলজিয়ামরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin3

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT