চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ উন্মাদনায় ফেসবুকের অ্যানিমেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি, ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল-ফেসবুক

আর মাত্র একদিন। এরপরই শুরু হবে বিশ্ব কাঁপানো বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে পৃথিবীর সব দেশের গণমাধ্যমের অনুষ্ঠান থেকে শুরু করে ফুটবলপ্রেমী মানুষের দৈনন্দিন জীবনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমও কম যাচ্ছে না। ব্যবহারকারীদের জন্য ফুটবল বিষয়ক বিতর্কের পাশাপাশি এবার বিশ্বকাপের আগমনী বার্তা নিয়ে এসেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক ব্যবহারকারীরা নিজ অ্যাকাউন্টে লগ-ইন করলেই হোমপেজের শুরুতে ফুটে উঠছে একটি ছোট অ্যানিমেশন ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে দর্শকে পরিপূর্ণ গ্যালারির মাঝে স্টেডিয়ামে চলছে জমজমাট ফুটবল ম্যাচ।

খেলার মাঝে গোলপোস্টের উদ্দেশ্যে বলে জোড়াল শট নিচ্ছেন এক খেলোয়াড়। সেই বল উল্লসিত জনতার ওপর দিয়ে উড়ে চলে যাচ্ছে দূর আকাশে। পরক্ষণেই আবার ফিরে আসছে মাঠের সেন্টার পয়েন্টে।


বিশ্বকাপ ফুটবল-ফেসবুক

বিশ্বকাপ ফুটবল-ফেসবুকভিডিওটির নিচে গোটা গোটা হরফে ফুটে উঠেছে গোল হওয়ার উল্লসিত চিৎকার ‘গোওওওওল!’ শব্দটি।

Reneta

তার নিচে লেখা রয়েছে ফেসবুকের পক্ষ থেকে একটি বার্তা- বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল-উন্মাদনা। আর তাদের সঙ্গে মেতে উঠেছি ফেসবুকের আমরা সবাই! প্রোফাইল ফ্রেম যোগ করে ফিফা বিশ্বকাপের অন্য ফ্যানদের সঙ্গে যোগ দিন।

বিশ্বকাপ ফুটবল-ফেসবুক

তার নিচেই রয়েছে একটি বাটন। যার মাধ্যমে ফেসবুক প্রোফাইল পিকচারে ফুটবল সম্পর্কিত নানা রকম ফ্রেম যোগ করা যাবে। এবারের বিশ্বকাপে যে দলটিকে সমর্থন করছেন, চাইলে সেই দলের পতাকাযুক্ত ফ্রেম বেছে নিতে পারেন এখান থেকে।

অথবা শুধু বিশ্বকাপ ট্রফি বা লোগোযুক্ত ফ্রেমগুলো যোগ করে সবাইকে জানাতে পারেন আপনার ফুটবল প্রেমের কথা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফুটবল বিশ্বকাপ ২০১৮ফেসবুকবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT