চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন আমির-আসিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রাথমিক স্কোয়াডে ছিলেন না দুজনের একজনও। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করলে সুযোগ ছিল বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হওয়ার। কিন্তু সেই সিরিজে আসিফ খেললেও চিকেন পক্সের কারণে খেলতে পারছেন না আমির।

তাতে বিশ্বকাপ খেলার স্বপ্নই ফিকে হয়ে আসছিল আমিরের। সবশেষ খবর, ইংলিশদের বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন তিনি। আমিরের সঙ্গে স্কোয়াডে ঢুকবেন ব্যাটসম্যান আসিফ আলিও।

হেড কোচ মিকি আর্থার, অধিনায়ক সরফরাজ আহমেদ ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ঘনিষ্ঠদের বরাতে পেসার আমির ও ব্যাটসম্যান আসিফের অন্তর্ভুক্তির খবর দিয়েছে পাকিস্তানের জিও নিউজের অনলাইন।

কার জায়গায় দলে আসবেন আমির-আসিফ? জিও নিউজের সূত্র বলছে, ইংল্যান্ড সিরিজে ধুঁকতে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গায় আমির এবং ওপেনার আবিদ আলির জায়গায় দলে আসবেন আসিফ আলি। আইসিসির নিয়ম মেনে আগামী ২৩মে পর্যন্ত দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো।

ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচেই ভালো পারফর্ম করেছেন আসিফ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩৬ বলে ৫১ রান করেন। তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নেন। দলের সাড়ে তিনশ ছাড়ানো স্কোরে ৪৩ বলে ৫২ রান করেন আসিফ। এই পারফরম্যান্সই বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করছে তাকে।

আসিফ ম্যাচ খেললেও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি আমির। চিকেন পক্সের কারণে মাঠে নামা হয়নি এ পেসারের। তিনি এখন লন্ডনেই চিকিৎসা নিচ্ছেন। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগুনে পারফরম্যান্সের পর থেকে একটু আড়ালে আছেন আমির। এই সময়ে ১৪ ম্যাচে নিয়েছেন মাত্র পাঁচ উইকেট।

Reneta

আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি জানিয়েছেন ওয়াসিম আকরামসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তবে ইংল্যান্ড সিরিজে বোলারদের হতাশাজনক পারফরম্যান্সই আমিরকে দলে যুক্ত করার অন্যতম কারণ। দুই ম্যাচেই ইংলিশ ব্যাটসম্যানরা প্রতি ইনিংসে ৩৬০’র বেশি রান তুলেছে।

ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০মে। ৩১মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে পাকিস্তানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT