চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সন্ত্রাসীদের ড্রোন হামলা প্রতিরোধ করেছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপ শুরু আগেই থেকেই নানা আশঙ্কা ও ঝুঁকির কথা বলেছিল ইউরোপ-আমেরিকানরা। সন্দেহ ছিল সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়েও। শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই বিশ্বকাপ সফল করে রাশিয়া।

আসর শেষের প্রায় তিন মাস পর রুশ নিরাপত্তা প্রধান বলছেন, বিশ্বকাপে সন্ত্রাসীদের একটি ড্রোন হামলা প্রতিরোধ করেছেন তারা। তবে কখন, কীভাবে এই হামলা ঠেকিয়েছেন সে বিষয়ে বিস্তারিত বলেননি ওই কর্মকর্তা।

রাশিয়ার নিরাপত্তা প্রধান আলেকজান্দ্রার বোর্তনিকভ বলেছেন, বিশ্বকাপের সময় সমর্থকদের উপর সন্ত্রাসীদের তাক করা একটি ড্রোন হামলা নস্যাৎ করেছেন তারা।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস’কে দেয়া সাক্ষাতকারে এর বেশি কিছু অবশ্য জানাননি বোর্তনিকভ।

নিরাপদে বিশ্বকাপ আয়োজনে হাজার হাজার নিরাপত্তাকর্মীর সঙ্গে উন্নত প্রযুক্তিও ব্যবহার করে রাশিয়া। তারপরও পুতিনবিরোধী ‘পুশি রায়ট’ দলের চার সদস্য ফাইনাল ম্যাচে মাঠের মধ্য প্রবেশ করেছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির ক্লোক্লোসেভের বরাতে তাস জানাচ্ছে, সন্ত্রাসীদের হামলা পরিকল্পনার মূলে ছিলেন বিদেশি ফ্যানরা।

Reneta

রুশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেনেগাল, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও পোল্যান্ডের ভক্তদের উপর হামলা চালানোর জন্য সাতজন উগ্রজাতীয়তাবাদী প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ধন্যবাদ যে এ ব্যাপারে সময়মত তথ্য পেয়ে ব্যবস্থা নিতে পেরেছি।’

মন্ত্রী আরও জানান, বিশ্বকাপের সময় বিভিন্ন দিক থেকে রাশিয়ায় প্রবেশ করতে চাওয়া অন্তত ৩ হাজার ঝুঁকিপূর্ণ মানুষকে তারা প্রতিরোধ করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT