চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে যে পাঁচ ‘নাটের গুরু’র দিকে থাকবে চোখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গ্যালারিতে থাকবে হাততালির জোয়ার। কেন্দ্রে মাঠের ফুটবলাররা। হাততালি থাকবে আরেকজনের জন্য। ফুটবলারদের খেলার কৌশলটা বাতলে দেবেন যিনি। ফুটবল জগতে যে ভদ্রলোকদের পরিচিতি কোচ হিসেবে।

রাশিয়া বিশ্বকাপে মাঠ মাতাতে তারকার কমতি থাকবে না। তবে কোনো কোনো ডাগআউটেও নজর থাকবে সমর্থকদের, সংবাদ মাধ্যমগুলোর কড়া সমালোচনা বা প্রশংসা থাকবে যাদের জন্য বরাদ্দ। কী কৌশল নিচ্ছেন কোচরা, কীভাবে খেলাবেন শিষ্যদের- এসব বিষয় জানার জন্য আগ্রহের কমতি থাকবে না ফুটবলপ্রেমীদের।

ডাগআউটে কারা নজর কাড়তে পারেন এমন পাঁচ কোচকে নিয়ে এই আয়োজন-

টিটে(ব্রাজিল)
২০১৪ বিশ্বকাপে ফিলিপে লুইস স্কলারির বিপর্যয়ের পর সাবেক কোচ দুঙ্গার উপর দায়িত্ব সপে দিয়েছিল ব্রাজিলের ফুটবল কনফেডারেশন। দুঙ্গা ভরসার মূল্য রাখতে পারেননি। বরং তার আমলে বিশ্বকাপ বাছাইয়ের খাদে চলে গিয়েছিল পাঁচবারের বিশ্বজয়ী দলটি। এরপরই দৃশ্যপটে টিটে।

টিটে

টিটের হাত ধরে ব্রাজিল দলের রূপান্তর রীতিমত বিস্ময়কর! যে দল তলানিতে পড়ে ধুঁকছিল, সেই দলটিই বিশ্বকাপ বাছাই শেষ করেছে লাতিন অঞ্চলের শীর্ষে থেকে। সবার আগে টিকিট পেয়েছে রাশিয়ার। টিটের অধীনে বাছাইপর্বে ব্রাজিল হেরেছিল মাত্র একটি ম্যাচ। সবচেয়ে বড় পরিবর্তনটা হল, টিটে শিষ্যদের শিখিয়েছেন বিশেষ কারও উপর নির্ভরশীল না থেকে একটি দল হয়ে খেলতে। সেই টিটে তো আগ্রহের কেন্দ্রে থাকবেনই। সঙ্গে দলটি আবার নেইমারের ব্রাজিল।

দুঙ্গার আমলে অবসরে যাওয়া ‘জোগো বনিতা’কে ঠিকই ফিরিয়ে এনেছেন টিটে। তাতে এখনকার ব্রাজিল দলের খেলা শুধু আনন্দই দেয় না, যোগায় মনের খোরাকও। সেলেসাওদের বদলে দেয়া ‘নিপাট ভদ্রলোক’ টিটের দিকে এবার প্রত্যাশার চাপের সঙ্গে কড়া নজর থাকবে তা বলাই বাহুল্য।

Reneta

হোর্হে সাম্পাওলি (আর্জেন্টিনা)
বিশ্বকাপের আগে থেকেই সবার নজরে আছেন সাম্পাওলি। যে দলটিতে খেলেন লিওনেল মেসি, আলোচনায় আসার জন্য সেই দলের কোচের আর কোনো কারণ লাগে না। তবে কৌশল সাজানো নিয়ে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সমালোচনার কেন্দ্রে থেকেও বারবার আলোচনায় এসেছেন সেভিয়ার সাবেক এ কোচ। আলবিসিলেস্তেদের বিশ্বকাপে এনেছেন ঠিকই, তবে যতটা সাম্পাওলির কোচিং গুণে, তার চেয়ে বেশি মেসির কল্যাণেই এবারের বিশ্বমঞ্চে গতবারের রানার্সআপ দলটি।

হোর্হে সাম্পাওলি

৫৮ বছর বয়সী সাম্পাওলি ভালো করেই জানেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে হলে সঠিকভাবে খেলাতে হবে মেসিকে। তাই মেসিকে তার মতো করেই খেলার স্বাধীনতা দিয়েছেন সাম্পাওলি। তবে বিষয়টা ‘জলবৎ তরলং’, মেসি না জ্বললে সাম্পাওলি পাদপ্রদীপে আসবেন কিন্তু অন্যভাবে, সেটা নেতিবাচক ভাবে! সেটা নিশ্চয় চাইবেন না এ আর্জেন্টাইন।

হুলেন লোপেত্তেগি (স্পেন)
২০১৬ ইউরোতে ইতালির কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ার পর স্প্যানিশদের নতুন শুরুর জন্য ডাক পড়ে লোপেত্তেগির। ভিসেন্তে ডেল বস্কের উত্তরসূরি হওয়ার মত যোগ্যতা তার ছিল কিনা এমন প্রশ্নে পক্ষে খুব কম শুভাকাঙ্ক্ষীকেই পেয়েছিলেন লোপেত্তেগি।

হুলেন লোপেত্তেগি

দুই বছর পার হওয়ার পর লা রোজাদের কোচ হওয়ার মতো যোগ্যতা আছে কিনা এমন প্রশ্ন যদি ওঠেই, তবে লোপেত্তেগির বিপক্ষে যাবেন খুব কম ফুটবলবোদ্ধাই। এবারের স্পেন যেন ঠিক ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলটির মতই ক্ষীপ্র। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলতো অবশ্যই। একঝাঁক তারকাকে কী কৌশলে নাচান, সেটা দেখতে লোপেত্তেগির দিকে নজর আটকে যাবেই।

দিদিয়ের দেশম (ফ্রান্স)
সবচেয়ে দামি দল নিয়ে এবারের বিশ্বকাপে এসেছেন। দিদিয়ের দেশমের দিকে নজর না যাওয়াটাই তো অস্বাভাবিক! শেষ দুই বিশ্বকাপে ধুঁকেছে ফরাসিরা। এবার দৃশ্যটা পুরোপুরি ভিন্ন। দলে রীতিমত প্রতিভা আর তারকার ছড়াছড়ি। পল পগবা, উসমানে ডেম্বেলে, অ্যান্টনে গ্রিজম্যান প্রত্যেকেই যেন বলছেন- আমায় দেখ, আমায় নজরে রাখো!

দিদিয়ের দেশম

দেশমের সামনেও থাকছে দারুণ এক কীর্তি গড়ার সুযোগ। ফ্রাঞ্চ বেকেনবাওয়ারের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে অধিনায়ক ও কোচ হয়ে বিশ্বকাপ জেতার সুযোগ। ১৯৯৮ সালে তার হাতেই উঠেছিল ফ্রান্সের একমাত্র বিশ্বকাপ শিরোপা!

রবার্তো মার্টিনেজ (বেলজিয়াম)
৪৪ বছর বয়সী মার্টিনেজ বেলজিয়ামের দায়িত্ব নেন ২০১৬ সালে। কোচ হয়েই বেলজিয়ামকে বাছাইপর্বে অপরাজিত রেখে বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন। বেলজিয়ামের সোনালী সময়ের দলটিকে কতদূর নিয়ে যেতে পারেন এ স্প্যানিশ কোচ সেটা জানতে অপেক্ষা ফুটবলবোদ্ধা থেকে প্রেমীদের।

রবার্তো মার্টিনেজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

একমাসের জন্য সপরিবারে যুক্তরাষ্ট্রে কেন যাচ্ছেন মিশা সওদাগর?

পরবর্তী

নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

তাজিন ছিলেন বহু গুণের মানুষ

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT