চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে যেতে আর্জেন্টিনার চাই ‘১১ মেসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুশীলনে চনমনে মেসি। কিন্তু ম্যাচের শেষে তাকে এরকমটা দেখা যাবে তো?

পিঠ দেয়ালে ঠেকে গেছে। ইকুয়েডরের ৯ হাজার ফিট উচ্চতায় বাঁচা-মরার শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই আর্জেন্টিনার সামনে। কিন্তু কে, কারা জেতাবেন ম্যাচ? আলবিসেলেস্তাদের কোচ হোর্হে সাম্পাওলি চাহিদাপত্র দিয়ে দিয়েছেন। কিটোতে জিততে তার দলের সবাইকে খেলতে হবে লিওনেল মেসির মানের খেলা।

সাউথ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ তিন ম্যাচ জয় না পেয়ে খাদের কিনারায় পৌঁছেছে দুবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা, যার শেষ দুটি আবার নিজেদের মাঠেই। মেসি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। সতীর্থদের দারুণভাবে বল বানিয়ে দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গোল পাওয়া হয়নি, জেতাও হয়নি বর্তমান রানার্সআপদের।

শিষ্যদের কাছে তাই আকুল আবেদন রেখেছেন সাম্পাওলি। সবাইকে খেলতে বলছেন মেসির মত, ‘এই তিন ম্যাচে আমি এক অসাধারণ মেসিকে দেখেছি। প্রতিজ্ঞাবদ্ধ, দুর্দান্ত প্রেসিং। আমাদের বাকি খেলোয়াড়রা যদি মেসির ধারে কাছেও যেতে পারে, তাহলে ম্যাচটা আমরা ভালোভাবেই শেষ করতে পারব।’

কিটোতে আর্জেন্টিনা শেষ জয়টি পেয়েছে ২০০১ সালে। পরের ষোলো বছরে চার দেখার মধ্যে ইকুয়েডরের কাছে দুবার হেরেছে, বাকি দুটি করেছে ড্র। বিশ্বকাপে যেতে প্রায় অসাধ্য কিছুই করতে হবে সাম্পাওলির দলকে। জয়ের জন্য খেলোয়াড়দের নিজেদের উপর বিশ্বাস রাখা ছাড়া কোন বিকল্প দেখছেন না সাম্পাওলি।

‘আমি খেলোয়াড়দের জনে জনে এই বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের ইকুয়েডরের উচ্চতাকে জয় করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে এবং গোল হাতছাড়া করা যাবে না। খেলোয়াড়দের এই বিশ্বাসও রাখতে হবে যে বিশ্বকাপ আমাদের থেকে মাত্র ৯০ মিনিট দূরে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপ বাছাই পর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT