চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ভালো করার প্রত্যয়ে ভারত গেলেন মাশরাফিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

এশিয়া কাপের দুরন্ত পারফর্ম করার পর ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপেও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাছাইপর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠাও বাংলাদেশের লক্ষ্য বলে জানান টাইগার অধিনায়ক।

টি-২০ বিশ্বকাপে অংশ  নিতে ভারত রওয়ানা হওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মাশরাফি বলেন, টি-২০ আমরা তেমন ধারাবাহিক ছিলাম না। কিন্তু সম্প্রতি দুটি বড় ম্যাচ জিতে আমাদের কনফিডেন্স বেড়েছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠা।

টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধর্মশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এবারের টি-২০ বিশ্বকাপে আটটি দল সরাসরি মূলপর্বে খেলবে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-২০ বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ০৩ এপ্রিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

Oplus_131072

‘এমন ছবি হাউজফুল হলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে’

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা যেখানেই গেছে শিরোপার দাবিদার থেকেছে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT