চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ফিরল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিশ্বকাপে ফিরল সৌদি আরব, ফুটবল খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে সৌদি আরব। মঙ্গলবার রাতে জাপানকে ১-০ গোলে হারিয়ে রাশিয়ার যাত্রা নিশ্চিত করেছে আরব দেশটি।

বাছাইপর্বে এএফসি অঞ্চলের তৃতীয় রাউন্ডে বি-গ্রুপের ম্যাচে ঘরের মাঠে জাপানের বিপক্ষে নেমেছিল সৌদি আরব। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩ মিনিটে ফাহাদ আল-মুয়াল্লাদের গোলে জয়ের রাস্তা তৈরি হয় সৌদির। তাতেই ৬০ হাজারের বেশি দর্শকের সামনে শেষ পর্যন্ত মাতোয়ারা উল্লাসে মাঠে ছাড়ে দলটির খেলোয়াড়রা।

সেটিই এই গ্রুপ থেকে দ্বিতীয় সেরা হিসেবে বিশ্বকাপে পৌঁছে দিয়েছে সৌদিকে। তাদের সমান ১৯ পয়েন্ট অস্ট্রেলিয়ারও। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় প্লে-অফের পরীক্ষায় নামতে হবে অজিদের। আর শীর্ষ দল জাপান ২০ পয়েন্ট নিয়ে রাশিয়ায় যাচ্ছে।

বাছাইপর্বে এএফসি অঞ্চলের তৃতীয় রাউন্ডের পর এ-গ্রুপ থেকে রাশিয়ার টিকিট পেয়েছে ইরান ও সাউথ কোরিয়া। দুদেশের পয়েন্ট যথাক্রমে ২২ ও ১৫ করে। এই গ্রুপে তিনে থাকা সিরিয়ার আশাও টিকে আছে, তবে তাদের প্লে-অফের পরীক্ষা উতরাতে হবে।

এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল সৌদি। প্রথমবার ১৯৯৪ সালে। পরে ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে টানা তিনবার বিশ্বকাপের টিকিট পায় দেশটি। সাউথ আফ্রিকা এবং ব্রাজিল বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর রাশিয়ার রাস্তা তৈরি করেই থামল সৌদিরা।

রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা প্রথম দল ছিল ব্রাজিল। পরের দলটি ইরান। বাকিদের মধ্যে বেলজিয়াম, সাউথ কোরিয়া ও মেক্সিকো নিশ্চিত করেছে। আয়োজক দেশ হিসেবে রাশিয়াও থাকছে অংশ নেয়া দেশের তালিকায়। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সম্ভাবনায় থাকা বাকিদের বেশিরভাগই বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে অবশেষে মুখ খুললেন অং সান সু চি

পরবর্তী

ফারুক হত্যা মামলা: এমপি রানাকে প্রধান আসামি করে অভিযোগ গঠন

পরবর্তী
নেতা ও আইনজীবীদের সঙ্গে সাংবাদিকরা সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুক হত্যা মামলা: এমপি রানাকে প্রধান আসামি করে অভিযোগ গঠন

জয়নুল আবদীন ফারুকসহ বিএনপির ২৯ নেতাকর্মীর আগাম জামিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT