ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাসখানেক। সবগুলো দলই রাশিয়া ফুটবল বিশ্বকাপের পরিকল্পনা করছে। সেটা গেম প্ল্যান থেকে শুরু করে ফুটবলারদের ফিটনেস। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ মানেই উত্তেজনা। কিন্তু এমন উত্তেজনার ম্যাচে সুস্থ শরীর ও মাথা ঠান্ডা রেখে কীভাবেগোল করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজে দিলেন রোমারিও।
বিশ্বকাপে গোল পেতে ভরপুর এবং উদ্দাম যৌনতার দাওয়াইয়ের কথা বলেছেন ব্রাজিলের কিংবদন্তি ৷ উত্তরসূরিদের সেক্স করেই গোলের ছন্দে থাকার পরামর্শ দিয়েছেন রোমারিও৷
ফুটবল বিশ্বকাপের সঙ্গে অবাধ যৌনতার সম্পর্ক বেশ পুরনো৷ বিশ্বকাপে প্লেয়ারদের সঙ্গেই হোটেল রুমে জায়গা পান ফুটবলারদের স্ত্রী ও গার্লফ্রেন্ডরা৷ শুধু রোমারিও নন অনেকেই বড় ফুটবল ব্যক্তিত্বরা মনে করেন হোটেল রুমের উপভোগ্য যৌনতা মাঠে খেলোয়াড়দের ভালো পারফর্ম করতে সাহায্য করে৷
ব্রাজিলের তরুণ তুর্কি গ্যাব্রিয়েল জেসুসের উদেশ্যে রোমারিও পরামর্শ ‘যৌনতা উপভোগ কর এবং গোল করতে থাকো৷’
১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোমারিও৷ পাঁচটি গোল করেছিলেন তিনি। জেসুসের আস্থা রেখে রোমারিও বলেন, ‘আমি বিশ্বাস করি সে (জেসুস) নিজের ফুটবল সম্পর্কে ভালোভাবেই জানে৷ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গোল করতে হবে তাকে৷ আমার একটাই পরামর্শ পুরোদমে যৌনতা উপভোগ করতে পারলে সেই দিনটা তার হয়ে উঠবে৷ তবে হ্যাঁ, একই সঙ্গে মাঠে মনোযোগী হতে হবে৷’







