চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ইরানকে ‍বুট দেবে না নাইকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপের আসর। তার আগে বিশাল ধাক্কা খেল ইরান দল। মাঠের চ্যালেঞ্জে নামার আগে আচমকা অন্যরকম এক চ্যালেঞ্জের সামনে এশিয়ার অন্যতম এই ফুটবল-শক্তি। যুক্তরাষ্ট্রের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা নাইকি জানিয়ে দিয়েছে ইরানি ফুটবল দলকে বুট সরবরাহ করতে পারবে না তারা।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ইরান দলকে বুট সরবরাহ করেছিল নাইকি। রাশিয়া বিশ্বকাপের জন্যও চুক্তি হয়েছিল। কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে প্রতিষ্ঠানটি নিজেদের অপারগতার কথা জানিয়েছে।

প্রতিষ্ঠানটির জানিয়েছে, ইরানের বিরুদ্ধ বিশ্বব্যাপী অর্থনৈতিক অবরোধের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ২০১৫ সালে ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তি সম্প্রতি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সময় অর্থনৈতিক অবরোধ থাকার সময় নাইকি ঠিকই ইরানি দলকে ক্রীড়া সামগ্রী দিয়েছিল। শেষ মুহূর্তে বুট না পাওয়ায় চিন্তায় ইরানি ফুটবল ফেডারেশন। এ নিয়ে তারা ফিফারও দ্বারস্থ হচ্ছে তারা।

এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ইরান দলের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। তিনি বলেছেন, ‘আমাদের খেলোয়াড়েরা যে সব সরঞ্জামে অভ্যস্ত, সেটা যদি মূল আসরের এক সপ্তাহ আগে পরিবর্তন করা হয়, সেটা অন্যায়। সেই পরিবর্তনটা ঠিক নয়।’

১৫ জুন মরক্কো ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্পেন ও পর্তুগাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরাননাইকিবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মে ৫, ২০২৬

ভোটার তালিকায় বেশি নাম বাদ পড়া আসনগুলোতে তৃণমূলের ভরাডুবি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT