চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটার তালিকায় বেশি নাম বাদ পড়া আসনগুলোতে তৃণমূলের ভরাডুবি

এনডিটিভির বিশ্লেষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে রেকর্ডসংখ্যক নাম বাদ পড়া বড় একটি প্রভাবক হিসেবে দেখা দিয়েছে।

এই প্রক্রিয়ার মধ্য দিয়েই ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে বড় ধাক্কা দেয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় পুনর্বিবেচনা’ (SIR) কার্যক্রমের মাধ্যমে মৃত ও ভুয়া ভোটার বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে কয়েক মাসের মধ্যেই রাজ্যের প্রায় ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে।

Banglabid

তৃণমূল শুরু থেকেই অভিযোগ করে আসছিল, এই প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট এবং তাদের ভোটব্যাংককে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর সেই আশঙ্কার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যেসব আসনে ভোটার বাদ পড়ার সংখ্যা বেশি, সেসব আসনে বিজেপির জয়ের হারও বেশি।

২৫ হাজারের বেশি ভোটার বাদ পড়া ১৪৭টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৯৫টি, তৃণমূল পেয়েছে ৫১টি, কংগ্রেস পেয়েছে ১টি।

Reneta

১৫ থেকে ২৫ হাজার ভোটার বাদ পড়া ৬৭টি আসনে বিজেপি ৪৭, তৃণমূল ১৯, কংগ্রেস ১ টি। ৫ থেকে ১৫ হাজার ভোটার বাদ পড়া ৬২টি আসনে-বিজেপি ৫০ তৃণমূল ১২ টি। ৫ হাজারের কম ভোটার বাদ পড়া ১৩টি আসনের সবকটিই জিতেছে বিজেপি।

জেলাভিত্তিক পরিবর্তন
সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়, প্রায় ৪ লাখ ৫৫ হাজারের বেশি ভোটার বাদ পড়েছে এ জেলায়। এই জেলায় ২০২১ সালে ২২টির মধ্যে ২০টি আসন জিতেছিল তৃণমূল, যা এবার কমে দাঁড়িয়েছে ৯টিতে।

উত্তর ২৪ পরগনায়ও একই চিত্র দেখা গেছে। ২০২১ সালে ৩৩টির মধ্যে ২৮টি আসন জিতলেও এবার তৃণমূল পেয়েছে মাত্র ৮টি। মালদা জেলায় তৃণমূলের আসন কমে ৮ থেকে ৬-এ নেমে এসেছে, বাকি আসনগুলো পেয়েছে বিজেপি।

বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু ভোটের বিভাজন এবং হিন্দু ভোটের একত্রীকরণ এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইলেকশন কমিশন অব ইন্ডিয়া পরিচালিত ‘বিশেষ নিবিড় পুনর্বিবেচনা’ প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়।

তথ্য অনুযায়ী, ‘বিশেষ নিবিড় পুনর্বিবেচনা’ প্রক্রিয়া শুরুর আগে মোট ভোটার ছিল প্রায় ৭ কোটি ৬৬ লাখ। খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লাখ ২০ হাজার নাম। চূড়ান্ত তালিকায় এই সংখ্যা দাঁড়ায় ৬৩ লাখ ৬৬ হাজারে। বিচারিক যাচাই শেষে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ৯০ লাখ ৮৩ হাজার ৩৪৫ জন

সব মিলিয়ে দেখা যাচ্ছে, ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ পড়া পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিশেষ করে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোতে এর প্রভাব বেশি পড়েছে, যা দলটির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলেকশন কমিশন অব ইন্ডিয়াএনডিটিভির বিশ্লেষণতৃণমূল কংগ্রেসতৃণমূলের ভরাডুবিবিধানসভা নির্বাচন ২০২৬বিশেষ নিবিড় পুনর্বিবেচনামমতা ব্যানার্জী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্ক-সৌদি ভিসা শিথিলের চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা

পরবর্তী

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

পরবর্তী
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

ছবি: সংগৃহীত

''হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার''

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT