চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের শুরু থেকেই তাসকিনকে পাওয়ার আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১৫, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগেও চোটের কারণে তাসকিন আহমেদকে নিয়ে ছিল শঙ্কা। তবে তারকা পেসার দলের সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে খেলা না হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ঢাকা এক্সপ্রেসকে একাদশে পেতে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের পথে রওনা হবে বাংলাদেশ দল। তার আগে মিরপুরে দুপুরে হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশন। পরে সংবাদ সম্মেলনে হাজির হন হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও শান্ত।

তাসকিনের ব্যাপারে টাইগার অধিনায়ক বলেন, ‘তাসকিন থাকবে না- এমনকিছু ভাবছিই না এখন পর্যন্ত। আমরা আশা করছি তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকেই অ্যাভেইলেবল থাকবে।’

‘যদি না থাকতে পারে, তাহলে আসলেই আমাদের দলের বেস্ট বোলার বা মেইন বোলার বলবো, না থাকতে পারলে আমাদের যে ব্যাকআপ অপশন আছে তা নিয়ে আগাতে হবে। আমি যেটা আশা করি বা মেডিকেল টিমের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে।’

তাসকিনের চোট থাকায় বাড়তি পেসার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে হাসান মাহমুদকে। ১৫ সদস্যের স্কোয়াডে তাসকিন ছাড়াও রয়েছেন তিন পেসার। মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তাসকিনবাংলাদেশ দলমিরপুরলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ অনুষ্ঠানে পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা-ক্ষোভ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT