চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের যে রেকর্ডে সাকিবই প্রথম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইদানীং তিনি মাঠে নামলেই রেকর্ডের পর রেকর্ড লুটিয়ে পড়ছে নামের পাশে। ভারতের বিপক্ষে হারা ম্যাচেও দারুণ এক ডাবলসের কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে এক আসরে ৫০০ রান ও ১০ উইকেটের অনন্য নজির গড়েছেন।

মঙ্গলবার ভারতের বিপক্ষে ২৮ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন বিসর্জন দিয়েছে বাংলাদেশ। ম্যাচে দারুণ এক হাফসেঞ্চুরি করার পথে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এই কীর্তিতে নাম লেখান টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

১০ উইকেট আগেই হয়ে গিয়েছিল। ডাবলসের বিরল রেকর্ড গড়তে মাত্র ২৪ রান দরকার ছিল সাকিবের। ৭৪ বলে ৬৬ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন লাল-সবুজদের মহাতারকা।

চলতি বিশ্বকাপের সাত ইনিংসে দুটি সেঞ্চুরি, চারটি হাফসেঞ্চুরি ও একটি ফিফটি ছুঁইছুঁই ইনিংসের সুবাদে ৫৪২ রান করেছেন সাকিব। ৯০.৩৩ গড়ে এই রান করেছেন। তার চেয়ে ২ রান বেশি করে আসরে রান সংগ্রাহকের শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা।

২০১১ বিশ্বকাপে ৫০০ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান। অন্যদিকে ১৯৯৯ বিশ্বকাপে ১২ উইকেট নেয়ার পাশাপাশি ৩৬৭ রান করেছিলেন জিম্বাবুয়ের নিল জনসন।

২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানোর পথে ৩৬২ রান করার পাশাপাশি ১৫ উইকেট নিয়েছিলেন যুবরাজ সিং। তবে কেউই ৫০০ রান ও ১০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়তে পারেননি। যেই বিরল কীর্তিতে প্রথম ও একমাত্র মালিক এখন সাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT